দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

সাতক্ষীরার তালা উপজেলার কুমিরায় বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের সময় সিঁদুর খেলতে গিয়ে অসুস্থ হয়ে তন্নী দে (২০) নামে এক নববধূর মৃত্যু হয়েছে।
বুধবার (২১ অক্টোবর) কুমিরা বাসস্ট্যান্ড সার্বজনীন পূজামণ্ডপে রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে।
তন্নী দে কুমিরা অমিত ডেকোরেটরের মালিক মহাদেব দের একমাত্র মেয়ে। প্রায় এক বছর আগে যশোরের কেশবপুর উপজেলার মূলগ্রামের মৃদুলের সঙ্গে তার বিয়ে হয়। পূজা উপলক্ষে তিনি বাবার বাড়ি পাটকেলঘাটা থানার কুমিরা গ্রামে এসেছিলেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার বিজয়া দশমীতে পূজামণ্ডপে অন্যান্য নারীর সঙ্গে সিঁদুর খেলায় অংশ নেন তন্নী। এ সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে স্থানীয় চিকিৎসকের কাছে নেওয়া হয়। পরে দ্রুত সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
রাতে পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফাজ্জল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মরদেহ কুমিরা গ্রামে তার বাবার বাড়িতে আছে। তার মরদেহ কুমিরা বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছালে পরিবার, স্বজন ও স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে আসে।
কে