দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

খুলনার ডুমুরিয়া উপজেলায় পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় পাঁচজন নিহত হয়েছেন। এর মধ্যে বুধবার বিকেলে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে তিনজন এবং মঙ্গলবার গভীর রাতে বাস ও মোটরসাইকেলের সংঘর্ষে দুজন নিহত হন। এসব দুর্ঘটনায় অন্তত ৩০ জন আহত হয়েছেন।
বুধবার (২১ অক্টোবর) বিকেল ৪টার দিকে খুলনা-সাতক্ষীরা মহাসড়কের ডুমুরিয়ার আঠারোমাইল ডাঙ্গিরপাড় এলাকায় বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হন। বিষয়টি নিশ্চিত করেছেন খুলনার পুলিশ সুপার সরকার ওমর ফারুক।
ডুমুরিয়া ফায়ার সার্ভিস জানায়, খুলনা থেকে ছেড়ে আসা সাতক্ষীরাগামী একটি যাত্রীবাহী বাস (সাতক্ষীরা-জ-১১-০০৯৬) আঠারোমাইল ডাঙ্গিরপাড় এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ক্রাউন সিমেন্টবোঝাই একটি ট্রাকের (নারায়ণগঞ্জ-উ-১১-০০২৬) সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে যায়। ট্রাকটির সামনের অংশও দুমড়ে-মুচড়ে যায়।
দুর্ঘটনায় বাসের প্রায় ৩০ জন যাত্রী আহত হন। তাঁদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। ডুমুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক মুন্সিগঞ্জ জেলার জিন্নাত আলী (৩৫) নামের এক ব্যক্তির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা খাদে পড়ে যাওয়া বাসের নিচ থেকে আরও দুজনের মরদেহ উদ্ধার করেন। তাৎক্ষণিকভাবে তাঁদের পরিচয় জানা যায়নি।
এর আগে মঙ্গলবার দিবাগত রাতে উপজেলার আঠারোমাইল বাসস্ট্যান্ড এলাকায় বাস ও মোটরসাইকেলের সংঘর্ষে দুজন নিহত হন। তারা হলেন ডুমুরিয়া উপজেলার নরনিয়া গ্রামের মৃত আব্দুল বারিক গাজীর ছেলে আব্দুর রউফ গাজী (৪৩) এবং একই গ্রামের আব্দুল মালেক সরদারের ছেলে ইউনুস সরদার (২৫)। এ দুর্ঘটনায় তাঁরা ঘটনাস্থলেই মারা যান।
যে আই