দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পটুয়াখালীর বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন এসআরবি-৮, বরিশালের অধিনায়ক কমান্ডার মোহাম্মদ জাকিউল করিম (জি), বিএন।
মঙ্গলবার (২০ অক্টোবর) পূজামণ্ডপ পরিদর্শনকালে তিনি পূজা উদযাপন কমিটির নেতাদের সঙ্গে কথা বলেন এবং মণ্ডপগুলোর সার্বিক পরিস্থিতির খোঁজখবর নেন। এ সময় পূজার নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা করেন তিনি।
দুর্গাপূজা নির্বিঘ্নে উদযাপনে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত থাকবে বলে পূজা উদযাপন কমিটির নেতাদের আশ্বস্ত করেন কমান্ডার মোহাম্মদ জাকিউল করিম।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার ও সিপিসি-১, পটুয়াখালীর কোম্পানি কমান্ডার আবুল কালাম আজাদসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।
এ বছর পটুয়াখালী জেলায় ১৯৪টি পূজামণ্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে। গত ১৬ অক্টোবর মহাষষ্ঠীর মধ্য দিয়ে এসব মণ্ডপে দুর্গোৎসব শুরু হয়।
পূজা উপলক্ষে জেলার বিভিন্ন মণ্ডপে নিরাপত্তা জোরদার করা হয়েছে। পুলিশ, এসআরবি, কোস্টগার্ড ও আনসার সদস্যদের পাশাপাশি স্থানীয় প্রশাসনও প্রয়োজনীয় প্রস্তুতি নিয়েছে।
নিরাপদ ও সম্প্রীতিপূর্ণ পরিবেশে দুর্গোৎসব উদযাপনে আইনশৃঙ্খলা বাহিনী ও প্রশাসনের পাশাপাশি পূজা উদযাপন কমিটির সদস্যদেরও সতর্ক ও দায়িত্বশীল থাকার আহ্বান জানানো হয়েছে।
যে আই