দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

চাকরি হারানোর পর সংসার চালানো নিয়ে চরম অনিশ্চয়তায় দিন কাটছিল গাজী মোহাম্মদ হাসেমের (৩৩)। স্ত্রী ও চার বছরের সন্তানকে নিয়ে ছিল নানা দুশ্চিন্তা। এরই মধ্যে সোমবার (১৯ অক্টোবর) রাত ১১টার দিকে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান সোশ্যাল ইসলামী ব্যাংকের চাকরিচ্যুত এই পিয়ন।
হাসেমের মৃত্যুতে চট্টগ্রামের পটিয়া উপজেলার বড়লিয়া গ্রামের বাড়িতে শোকের ছায়া নেমে এসেছে। চার বছরের শিশু তানজিম হয়তো এখনো বুঝে উঠতে পারেনি, তার বাবা আর কখনো তাকে কোলে তুলে গল্প শোনাবেন না।
নিহত গাজী মোহাম্মদ হাসেম পটিয়া উপজেলার বড়লিয়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের মদন গাজী বাড়ির মৃত আহমদ নবীর ছেলে। তিনি বড়লিয়া ইউনিয়ন গাউছিয়া কমিটির সক্রিয় সদস্য ছিলেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, ২০২০ সালে সোশ্যাল ইসলামী ব্যাংকে পিয়ন পদে যোগ দেন হাসেম। দীর্ঘ চার বছর দায়িত্ব পালনের পর ২০২৪ সালের ৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পর তিনি চাকরিচ্যুত হন। এতে পরিবারের একমাত্র আয়ের পথ বন্ধ হয়ে যায়।
চাকরি হারানোর পর স্ত্রী ও সন্তানকে নিয়ে সংসার চালাতে হিমশিম খেতে হচ্ছিল তাকে। পরিবারের ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তায় মানসিকভাবে ভেঙে পড়েছিলেন হাসেম।
নিহতের বড় ভাই মো. কাসেম কান্নাজড়িত কণ্ঠে বলেন, ‘চাকরিটা যাওয়ার পর থেকে আমার ভাই পুরোপুরি ভেঙে পড়েছিল। অভাবের তাড়না আর মানসিক যন্ত্রণায় শেষ পর্যন্ত ও জীবনযুদ্ধ থেকে হেরে গেল।’
উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্টের পর এস আলম গ্রুপ-সংশ্লিষ্ট বিভিন্ন ব্যাংকের বিপুলসংখ্যক কর্মকর্তা-কর্মচারী চাকরিচ্যুত হন বলে অভিযোগ রয়েছে। চাকরি ফিরে পাওয়ার দাবিতে তাদের একটি অংশ দীর্ঘদিন ধরে আন্দোলন করছেন।
যে আই