দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

সার বিতরণে অনিয়ম ও দুর্নীতি প্রমাণিত হলে সংশ্লিষ্ট ডিলারের ডিলারশিপ তাৎক্ষণিক বাতিল করা হবে বলে জানিয়েছেন মানিকগঞ্জের জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা।
শনিবার (১৭ অক্টোবর) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে সার ডিলারদের চুক্তি ও অঙ্গীকারনামা স্বাক্ষর এবং সার উত্তোলন, মজুত ও বিতরণ ব্যবস্থাপনাবিষয়ক সভায় সভাপতির বক্তব্যে তিনি এ ঘোষণা দেন।
জেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আয়োজিত সভায় জেলা প্রশাসক বলেন, কৃষকদের কাছে সারের সুষ্ঠু সরবরাহ নিশ্চিত করতে হবে। সার উত্তোলন, মজুত ও বিতরণে নিয়মকানুনের ব্যত্যয় ঘটলে কাউকে ছাড় দেওয়া হবে না। অনিয়ম ও দুর্নীতি প্রমাণিত হলে সংশ্লিষ্ট ডিলারের ডিলারশিপ তাৎক্ষণিক বাতিল করা হবে।
সভায় জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক শাহজাহান সিরাজ সদ্য নিয়োগপ্রাপ্ত সার ডিলারদের সঙ্গে চুক্তি ও অঙ্গীকারনামা স্বাক্ষর করেন। এ সময় তিনি সার ব্যবস্থাপনাসংক্রান্ত নিয়মকানুন তুলে ধরেন।
সভায় আরও বক্তব্য দেন জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মজিবুর রহমান, মানিকগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলম বিশ্বাস, জেলা সার ও বীজ মনিটরিং কমিটির সদস্য গোলাম আবেদীন কায়সার ও আসাদুজ্জামান খান দোলন, জেলা সার সমিতির সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন শামীম এবং মানিকগঞ্জ টেলিভিশন রিপোর্টার্স ইউনিটির উপদেষ্টা মনিরুল ইসলাম মিহির।
এমএস/