দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

সড়কে শৃঙ্খলা প্রতিষ্ঠা, যানজট নিরসন ও দুর্ঘটনা রোধের লক্ষ্যে পাবনায় ট্রাফিক সপ্তাহ-২০২৬-এর উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে বর্ণাঢ্য র্যালির আয়োজন করা হয়। এতে জেলা পুলিশ, পরিবহন মালিক সমিতি ও পরিবহন খাতের বিভিন্ন পর্যায়ের প্রতিনিধিরা অংশ নেন।
উদ্বোধনী অনুষ্ঠান ও র্যালিতে উপস্থিত ছিলেন পাবনার পুলিশ সুপার মো. আবু আশ্রাফ, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোহাম্মদ রকিবুল হাসান ইবনে রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) মো. সাখাওয়াত হোসেন, টিআই প্রশাসন মো. সাদাকাতুল বারী এবং অফিসার ইনচার্জ মো. তারিকুল ইসলামসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
এ ছাড়া উপস্থিত ছিলেন পাবনা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. জহুরুল ইসলাম, বাস ও ট্রাক মালিক সমিতির সভাপতি খাদেমুল ইসলাম বাদশা, সাধারণ সম্পাদক মো. মোমিনুল ইসলাম এবং পরিবহন খাতের বিভিন্ন পর্যায়ের প্রতিনিধিরা।
ট্রাফিক সপ্তাহের মাধ্যমে সড়কে যানবাহন চলাচলে শৃঙ্খলা বজায় রাখা, ট্রাফিক আইন সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং নিরাপদ সড়ক নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবার সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।
এমএস/