দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

কুড়িগ্রামের চিলমারীতে ব্রহ্মপুত্র নদের পুটিমারী এলাকায় এক জেলের জালে ধরা পড়েছে ৯০ কেজি ওজনের বিশালাকার বাঘাইড় মাছ। মাছটি ১ লাখ ৩৫ হাজার টাকায় খুচরা বিক্রি করা হয়েছে।
শনিবার (১৭ অক্টোবর) মাছটির ছবি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে।
স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার উপজেলার রাণীগঞ্জ ইউনিয়নের পুটিমারী এলাকায় ব্রহ্মপুত্র নদে জেলে নরেন্দ্র নাথের জালে মাছটি ধরা পড়ে। পরে থানাহাট বাজারের মাছ ব্যবসায়ী মো. সাজু মিয়া ১ লাখ ১০ হাজার টাকায় মাছটি কিনে নেন।
সেদিন সন্ধ্যায় উপজেলার পাম্পমোড় এলাকায় মাছটি কেটে প্রতি কেজি ১ হাজার ৫০০ টাকা দরে মোট ১ লাখ ৩৫ হাজার টাকায় খুচরা বিক্রি করেন সাজু মিয়া। বিশাল আকৃতির মাছটি দেখতে সেখানে ক্রেতা ও উৎসুক মানুষের ভিড় জমে।
সাজু মিয়া বলেন, ব্রহ্মপুত্র নদের পানি কমে যাওয়ায় বর্তমানে জেলেদের জালে প্রায়ই বিভিন্ন ওজনের বাঘাইড়, পাঙাশসহ দেশীয় প্রজাতির বড় মাছ ধরা পড়ছে। বাজারেও এসব মাছের চাহিদা রয়েছে। তিনি বিভিন্ন ঘাট থেকে বড় মাছ কিনে এনে কেটে খুচরা বিক্রি করেন।
আরেক মাছ ব্যবসায়ী ফুলমিয়া বলেন, বড় ব্যবসায়ী, শিল্পপতি, আমলা ও রাজনৈতিক ব্যক্তিরা আগে থেকেই অর্ডার দিয়ে তাঁর কাছ থেকে এসব মাছ কেনেন। ক্রেতাদের চাহিদা অনুযায়ী ব্রহ্মপুত্র নদের বিভিন্ন প্রজাতির বড় মাছ পৌঁছে দেওয়ার ব্যবস্থাও রয়েছে।
উপজেলা মৎস্য কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) মো. এমদাদুল হক বলেন, বর্তমানে ব্রহ্মপুত্র নদের বিভিন্ন প্রজাতির বড় মাছ ধরা পড়ায় জেলে ও ব্যবসায়ীরা আর্থিকভাবে লাভবান হচ্ছেন। দেশীয় বড় মাছের বংশবিস্তার ও প্রাকৃতিক প্রজনন নিশ্চিত করতে মৎস্য বিভাগের পক্ষ থেকে প্রয়োজনীয় পরিকল্পনা নেওয়া হচ্ছে।
যে আই