দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে মাদক বিক্রির অভিযোগে জহিরুল ইসলাম নামে এক ব্যক্তির বাড়িতে হামলা ও ভাঙচুর চালিয়েছে স্থানীয় বিক্ষুব্ধ জনতা। এ সময় একটি মোটরসাইকেলে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়। শুক্রবার দুপুরে উপজেলার পাহাড়পুর ইউনিয়নের খাটিংগা গ্রামে এ ঘটনা ঘটে। তবে এতে কেউ হতাহত হননি।
স্থানীয়দের অভিযোগ, সীমান্তবর্তী খাটিংগা এলাকায় মাদক কারবারিদের তৎপরতায় তরুণ সমাজ ঝুঁকির মুখে পড়ছে। সম্প্রতি মাদক কারবার বন্ধের দাবিতে গ্রামবাসী ঐক্যবদ্ধভাবে প্রতিবাদ জানিয়ে আসছেন। এরই ধারাবাহিকতায় শুক্রবার দুপুরে বিক্ষুব্ধ লোকজন জহিরুল ইসলামের বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করেন। এ সময় বাড়ির একটি মোটরসাইকেলে আগুন দেওয়া হয়।
বিজয়নগর থানার আওলিয়া বাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ নাসির উদ্দিন জানান, জহিরুল ইসলামের বিরুদ্ধে ছয়টি মাদক মামলা ও দুটি মারামারির মামলা রয়েছে। শুক্রবার দুপুরে মাদক বিক্রির অভিযোগে স্থানীয় গ্রামবাসী তাঁর বাড়িতে হামলা চালান।
তিনি আরও জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এমএস/