দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

সনাতন ধর্মালম্বীদের বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে টানা ৮ দিনের ছুটিতে বন্ধ থাকছে নাকুগাঁও স্থলবন্দর। এ সময় এই বন্দরের আমদানি-রপ্তানিসহ অন্যান্য সকল ব্যবসায়িক কার্যক্রম বন্ধ থাকবে। তবে পাসপোর্টধারীদের যাতায়াত স্বাভাবিক থাকবে।
শনিবার (১৭ অক্টোবর) থেকে ছুটিতে এই বন্দরের আমদানি-রপ্তানিসহ অন্যান্য সকল ব্যবসায়িক কার্যক্রম বন্ধ থাকবে।
নাকুগাঁও স্থলবন্দরের আমদানি রপ্তানিকারক সমিতির সিনিয়র সহ-সভাপতি মোস্তাফিজুর রহমান মুকুল শুক্রবার সকালে জানান, ভারত ও বাংলাদেশের বন্দর সংশ্লিষ্ট ব্যবসায়ী এবং আমদানি-রপ্তানিকারক সমিতির যৌথ সিদ্ধান্ত অনুযায়ী সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় উৎসব দুর্গাপূজা উপলক্ষে নাকুগাঁও স্থলবন্দর একটানা ৯ দিন বন্ধ রাখার সিদ্ধান্ত গৃহীত হয়েছে। তবে পাসপোর্টধারী যাত্রীদের যাতায়াত স্বাভাবিক থাকবে। উভয় দেশের কাস্টমস, বন্দর কর্তৃপক্ষ ও ব্যবসায়ী সংগঠনগুলোর মাঝে ছুটির পত্র বিনিময় করা হয়েছে।
মোস্তাফিজুর রহমান মুকুল আরও বলেন, আগামী শনিবার (১৭ অক্টোবর) থেকে রোববার (২৫ অক্টোবর) পর্যন্ত নাকুগাঁও স্থলবন্দরের সকল ব্যবসায়িক কার্যক্রম বন্ধ থাকবে। পরে আগামী ২৬ অক্টোবর (সোমবার) থেকে পুরোদমে এই বন্দরের সকল কার্যক্রম শুরু হবে।
তবে তিনি বলেন, আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকলেও নাকুগাঁও ইমিগ্রেশন চেকপোস্ট খোলা থাকবে।
/অ