দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সীমান্তবর্তী এলাকাগুলোতে নিরাপত্তা ও নজরদারি জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জামালপুর থেকে ফেনী পর্যন্ত সীমান্ত অঞ্চলের ৬৬৬টি পূজামণ্ডপে নির্বিঘ্নে পূজা উদ্যাপন নিশ্চিত করতে অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে কাজ করছে সংস্থাটি।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বিকেলে সীমান্তবর্তী ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার শ্রীশ্রী রাধামাধব কেন্দ্রীয় মন্দির পরিদর্শনকালে বিজিবির উত্তর-পূর্ব রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ সাইফুল ইসলাম চৌধুরী সাংবাদিকদের এ তথ্য জানান।
তিনি বলেন, পূজামণ্ডপগুলোর নিরাপত্তায় পৃথক ক্যাম্প স্থাপন করা হয়েছে। পূজা উদ্যাপন পরিষদের নেতারা তাঁকে জানিয়েছেন, তাঁরা কোনো ধরনের হুমকি অনুভব করছেন না। এবারের দুর্গাপূজা নির্বিঘ্নে অনুষ্ঠিত হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
মন্দির পরিদর্শনকালে বিজিবির সরাইল ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জাব্বার আহমেদসহ বিজিবির অনন্যা কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এ সময় আখাউড়া উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি চন্দন কুমার ঘোষ, পূজা উদ্যাপন পরিষদের সভাপতি বিশ্বজিৎ পাল বাবু ও সাধারণ সম্পাদক জুটন বণিক,শ্রীশ্রী রাধামাধব আখড়ার সাধারণ সম্পাদক অলক কুমার চক্রবর্তী, অর্থ সম্পাদক অসীম পাল, পুরোহিত সুকান্ত চক্রবর্তীসহ স্থানীয় হিন্দু সম্প্রদায়ের নেতারা পূজার সার্বিক প্রস্তুতি ও নিরাপত্তার বিষয়ে বিজিবি কর্মকর্তাকে অবহিত করেন।
কেএম