দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

নড়াইলে বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা অধিদপ্তরের আয়োজনে আলোচনা সভা ও দৃষ্টিপ্রতিবন্ধীদের মধ্যে সাদাছড়ি বিতরণ করা হয়।
জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে আয়োজিত আলোচনা সভা ও উপকরণ বিতরণ অনুষ্ঠানে বক্তব্য দেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট লিংকন বিশ্বাস, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আহসান মাহমুদ রাসেল, জেলা সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক সফায়েত হোসেন তালুকদার এবং দৃষ্টিপ্রতিবন্ধী খায়রুল ইসলাম।
আলোচনা সভা শেষে আটজন দৃষ্টিপ্রতিবন্ধীর হাতে সাদাছড়ি তুলে দেন অতিথিরা।
অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
এমএস/