দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

নওগাঁর মহাদেবপুরে জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় আনিছুর রহমান (৬৫) নামে এক কৃষক নিহত হয়েছেন। এ ঘটনায় উভয় পক্ষের অন্তত ৯ জন আহত হয়েছেন। তাদের মধ্যে গুরুতর আহত ৬ জনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বুধবার (১৪ অক্টোবর) দুপুরে উপজেলার খাজুর ইউনিয়নের রণাইল নিচপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। আহত অবস্থায় আনিছুর রহমানকে মহাদেবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে ওসমান গনি নামে একজনকে আটক করেছে পুলিশ।
আহতদের মধ্যে রয়েছেন আনিছুর রহমানের ছেলে শাহাজাহান (৩০), আব্দুল মতিন (৪০), আবুল কালাম আজাদ (৫৪), আব্দুল আলিম (২৫), জাহিদুল ইসলাম (৪০), নজরুল ইসলাম, রেজাউল ইসলাম (৬৫) এবং তাঁর দুই ছেলে ইলিয়াস (৩৫) ও জুয়েল (২৮)। গুরুতর আহত শাহাজাহান, আব্দুল মতিন, আবুল কালাম আজাদ, আব্দুল আলিম, জাহিদুল ইসলাম ও ইলিয়াসকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। রেজাউল ইসলাম ও জুয়েল মহাদেবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, রণাইল মৌজায় প্রায় ১০ বিঘা জমি নিয়ে আনিছুর রহমানের পরিবারের সঙ্গে একই গ্রামের মৃত লছিম উদ্দীনের ছেলে নজরুল ইসলামের পরিবারের দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। অভিযোগ রয়েছে, বিরোধপূর্ণ জমি বুঝিয়ে না দিয়ে নজরুলের পক্ষ সেটি ভোগদখল করে আসছিল। পরে স্থানীয় মাতব্বরদের সালিশের মাধ্যমে আনিছুর রহমানের পরিবারকে প্রায় ৭ বিঘা জমি বুঝিয়ে দেওয়া হয়। ওই জমিতে তাঁরা ধানের চারা রোপণ করে পরিচর্যা করছিলেন।
স্থানীয়দের ভাষ্য, বুধবার সকালে ওই জমিতে কীটনাশক ছিটিয়ে ফেরার সময় নজরুল ইসলামের নেতৃত্বে ২০ থেকে ২৫ জনের একটি দল দেশীয় অস্ত্র নিয়ে তাঁদের ওপর হামলা চালায়। এতে আনিছুর রহমানের পক্ষের পাঁচজন এবং অপর পক্ষের চারজন আহত হন।
আনিছুর রহমানের মৃত্যুর খবর পেয়ে নজরুল ইসলাম হাসপাতাল থেকে পালিয়ে যান বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে রণাইল গ্রামের মৃত ওয়াহেদ আলী মণ্ডলের ছেলে ওসমান গনিকে আটক করা হয়েছে। এ বিষয়ে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
যে আই