দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

কক্সবাজারের মহেশখালী উপজেলার মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র প্রকল্প এলাকা পরিদর্শন করেছেন পরিকল্পনা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি।
বুধবার (১৪ অক্টোবর) তিনি দেশের অন্যতম বৃহৎ অবকাঠামো উন্নয়ন প্রকল্প মাতারবাড়ী পরিদর্শন করেন। এ সময় সমুদ্রবন্দর ও কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রের সার্বিক কার্যক্রম, চলমান উন্নয়নকাজ এবং প্রকল্পগুলোর অগ্রগতি সম্পর্কে খোঁজখবর নেওয়া হয়।
মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র দেশের অর্থনৈতিক উন্নয়ন, জ্বালানি নিরাপত্তা নিশ্চিতকরণ এবং আন্তর্জাতিক বাণিজ্য সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।
প্রতিমন্ত্রীর এ পরিদর্শনকে কেন্দ্র করে প্রকল্পগুলোর বাস্তবায়ন অগ্রগতি, উন্নয়ন কার্যক্রম এবং মাতারবাড়ীর ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে স্থানীয়দের মধ্যে আগ্রহ তৈরি হয়েছে।
যে আই