দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

দিনাজপুরের নবাবগঞ্জে দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কের পাশ থেকে অর্ধগলিত এক অজ্ঞাতপরিচয় পুরুষের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (১৩ অক্টোবর) দুপুর ২টার দিকে উপজেলার পুটিমারা ইউনিয়নের দলারদরগা বাজারের পশ্চিম পাশে মহাসড়কের দক্ষিণ দিকে রাস্তার নিচে মরদেহটি পড়ে থাকতে দেখা যায়।
খবর পেয়ে নবাবগঞ্জ থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। তবে তাৎক্ষণিকভাবে নিহত ব্যক্তির পরিচয় ও মৃত্যুর কারণ জানা যায়নি।
নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস ওয়াহিদ জানান, এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
এমএস/