দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

নেত্রকোনার কেন্দুয়া উপজেলার শতবর্ষী শিক্ষাপ্রতিষ্ঠান সান্দিকোনা উচ্চমাধ্যমিক বিদ্যালয়ের (স্কুল অ্যান্ড কলেজ) পরিচালনা কমিটির সভাপতি জাহানা আফরোজকে সংবর্ধনা দেওয়া হয়েছে। একই অনুষ্ঠানে এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া সাত শিক্ষার্থীকে হাসেম বৃত্তি প্রদান করা হয়।
মঙ্গলবার (১৩ অক্টোবর) দুপুরে বিদ্যালয় প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রতিষ্ঠানের অধ্যক্ষ বাবুল আহম্মদের সভাপতিত্বে এবং সহকারী শিক্ষক ফারুক আহম্মেদ রাসেলের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কেন্দুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সানজিদা চৌধুরী।
অনুষ্ঠানে বক্তব্য দেন ইউনিয়ন বিএনপির সভাপতি নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম ভূইয়া রুকন, উপজেলা কৃষকদলের সভাপতি মাহবুবুর রহমান খান মহসীন, উপজেলা যুবদলের সাবেক সভাপতি ইয়াকুব আলী ভূইয়া জুয়েল এবং অভিভাবক সদস্য শহীদুল ইসলাম সবুজসহ অন্যরা।
সংবর্ধিত জাহানা আফরোজ বলেন, তিনি একসময় এই প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন। প্রতিষ্ঠানটিকে নিজের পরিবারের মতো মনে করেন তিনি। বিদ্যালয়টি জাতীয়করণের জন্য সব ধরনের চেষ্টা করবেন এবং এ বিষয়ে সংসদ সদস্যের কাছেও সুপারিশ করবেন বলে জানান তিনি। পাশাপাশি শিক্ষার্থীদের আরও ভালো ফলাফল অর্জনের তাগিদ দেন।
জাহানা আফরোজ নেত্রকোনা-৩ আসনের সংসদ সদস্য রফিকুল ইসলাম হিলালীর সহধর্মিণী। অনুষ্ঠানে তাঁকে ফুল দিয়ে সংবর্ধনা জানানো হয়। পরে এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া সাত শিক্ষার্থীর হাতে হাসেম বৃত্তি তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানের শেষ পর্বে বিদ্যালয়ের শিক্ষার্থীরা নাট্যাংশ, গান ও নৃত্য পরিবেশন করে। এ ছাড়া গানপাগল ব্যান্ডের শিল্পীরা সংগীত পরিবেশন করেন।
এমএস/