দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার সাপলেজা ইউনিয়নের বাসিন্দা মো. কাজী জাহিদুল ইসলাম অভির বিরুদ্ধে দুর্নীতি, অর্থ আত্মসাৎ ও জাতীয় পরিচয়সংক্রান্ত আইনে মামলা হয়েছে। তবে মামলাটিকে মিথ্যা ও হয়রানিমূলক দাবি করে অভির অভিযোগ, এলাকার অসহায় মানুষের পাশে দাঁড়ানোকে কেন্দ্র করে বিরোধের জেরে তাকে মামলায় জড়ানো হয়েছে।
সোমবার (১২ অক্টোবর) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব অভিযোগ করেন অভি। তিনি নিজেকে তেজগাঁও থানা যুবদলের নেতা ও অভি মোটরসের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে পরিচয় দিয়েছেন।
মামলার এজাহার অনুযায়ী, সাপলেজা ইউনিয়নের মোশারফ হোসেনের ছেলে নাসির উদ্দিন আহমেদ বাদী হয়ে পিরোজপুরের দায়রা ও সিনিয়র জজ স্পেশাল আদালতে ফৌজদারি নালিশি মামলা করেছেন। মামলাটির নম্বর ০২/২০২৬।
মামলায় দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ২৭ ও ৫ ধারা, জাতীয় পরিচয় নিবন্ধন আইন, ২০২৩-এর ১৮ ও ২৩ ধারা এবং মানি লন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২-এর ৪(১) ও ৪(২) ধারায় অভিযোগ আনা হয়েছে। এতে অভি (৩০) ছাড়াও জাকির হোসেন মৃধা (৫৬), আলামিন (৪৫) ও মাসুম আকনকে (৫৫) আসামি করা হয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে অভি দাবি করেন, রাজনৈতিক উদ্দেশ্যে নয়, এলাকার অসহায় মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্য নিয়ে তিনি কাজ শুরু করেন। এভাবে কাজ করতে গিয়ে এলাকায় তার পরিচিতি ও জনপ্রিয়তা বাড়তে থাকায় নাসির উদ্দিন আহমেদের সঙ্গে বিরোধ তৈরি হয় বলে দাবি করেন তিনি।
নিজের বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করে অভি বলেন, এসব বিষয়ে তিনি জনগণের কাছে বিচার চান। ভবিষ্যতেও সাপলেজা ইউনিয়নের জাতি, দল ও ধর্মনির্বিশেষে সব শ্রেণি-পেশার মানুষের জন্য কাজ করে যাবেন।
মামলার বাদী নাসির উদ্দিন আহমেদ মামলা করার বিষয়টি স্বীকার করে বলেন, বিষয়টি আদালতের মাধ্যমে নিষ্পত্তি হবে। তিনি সঠিক বিচার হবে বলে আশা প্রকাশ করেন। তার ভাষ্য, যে কেউ অভিযোগ করতে পারেন; তদন্ত হলে প্রকৃত ঘটনা বেরিয়ে আসবে।
এ বিষয়ে মঠবাড়িয়া উপজেলা যুবদলের সদস্যসচিব রিয়াজুল ইসলাম বলেন, জাহিদুল ইসলাম অভি স্থানীয় যুবদলের কোনো কমিটিতে নেই। তবে তিনি ঢাকায় যুবদলের রাজনীতির সঙ্গে যুক্ত কি না, তা তার জানা নেই। রিয়াজুল ইসলাম জানান, অভি ‘কাজী একতা’ সংগঠনের মাধ্যমে এলাকার মানুষের সাহায্য-সহযোগিতা করেন।
সাপলেজা ইউনিয়নের সাবেক প্যানেল চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির সাবেক ১ নম্বর যুগ্ম সম্পাদক মাহবুব আলম বলেন, অভি আগে ছাত্রদলের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। পরে ব্যবসার পাশাপাশি ঢাকায় যুবদলের রাজনীতির সঙ্গে যুক্ত হন বলে তিনি জানেন। তার দাবি, অভি ‘একতা’ সংগঠনের মাধ্যমে এলাকার অসহায় ও দুস্থ মানুষকে সহায়তা করেন। এ কারণে স্থানীয় অনেকের সঙ্গে বিরোধ তৈরি হওয়ায় তার বিরুদ্ধে মামলা করা হয়েছে বলে মনে করেন মাহবুব আলম।
যে আই