দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

শেরপুরে নিখোঁজের একদিন পর স্কুল ছাত্রকে উদ্ধার করেছে পুলিশ। রোববার (১১ অক্টোবর) দুপুর আড়াই টায় শেরপুর কৃষি ইনিস্টিউটের এক ছাত্র মেস থেকে তাকে উদ্ধার করা হয়।
পরে বিকেলে জেলা পুলিশ সুপার কার্যলয়ের কনফারেন্স রুমে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) নাসরিন আক্তার এসব তথ্য জানিয়েছেন।
উদ্ধারকৃত ওই ছাত্রের নাম মহিবুল ইসলাম (১৫)। সে জেলা শহরের নবারুণ পাবলিক স্কুলের নবম শ্রেণির শিক্ষার্থী।
পুলিশ জানায়, গতকাল স্কুলে না গিয়ে বাসায় ছিল মহিবুল। বিকেল ৪ টায় তাকে বাড়িতে রেখে বাইরে যান মা ইফফাত আরা মুন। পরে বাড়িতে ফিরে মহিবুলকে না পেয়ে খোঁজাখুজি শুরু করে পরিবারের সদস্যরা। এদিকে রাত গভীর হলেও সে বাড়িতে না ফেরায় বিষয়টি পুলিশকে জানায় তার পরিবার। একই সাথে তারা মুহিব এর ছবি দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট দেন। অন্যদিকে এঘটনায় একটি চক্র মহিবুলকে অপহরন করেছে বলে পরিবারের সদস্যদের ফোন দিয়ে টাকা দাবি করে। পরে ছেলের সুরক্ষার কথা চিন্তা করে ওই চক্রের দেওয়া নাম্বারে প্রাথমিক অবস্থায় ২৪ হাজার টাকা পাঠায় মহিবুলের বাবা কলেজ শিক্ষক শাহীনুর ইসলাম।
এসব বিষয় আমলে নিয়ে তথ্য প্রযুক্তির সহায়তায় মাঠে কাজ শুরু করে ডিবি ও সদর থানা পুলিশ। পরে আজ দুপুর আড়াই টায় শেরপুর কৃষি ইনিস্টিউটের এক ছাত্র মেস থেকে তাকে উদ্ধার করা হয়। পরে বিকেলে বিদ্যালয়ের শিক্ষক- শিক্ষিকা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও আত্মীয় স্বজনদের উপস্থিতিতে বাবা- মায়ের কাছে মুহিবকে বুঝিয়ে দেন পুলিশ সুপার জহিরুল ইসলাম।
এ সময় শেরপুর প্রেসক্লাবের কার্যকরি সভাপতি কবি রফিক মজিদ, মডেল গার্লস কলেজের সহযোগী অধ্যাপক মাসুদ হাসান বাদল, নবারুণ পাবলিক স্কুলের প্রধান শিক্ষক আবুল কালাম আযাদ, রাজনৈতিক ব্যক্তিত্ব ছাইফুল ইসলাম স্বপন, এস এম শহিদুল ইসলাম ভিপি, আকরামুজ্জামান রাহাত প্রমুখ উপস্থিত ছিলেন।
এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) নাসরিন আক্তার জানান, মহিবুল গত কদিন আগে নবম শ্রেণীর দ্বিতীয় সাময়িক পরীক্ষায় অংশগ্রহন করে। ফলাফল প্রকাশের আগে রেজাল্ট খারাপ হওয়ায় ভয়ে সে নিজেই আত্মগোপনে ছিল। পরে উদ্ধার করে আত্মীয় স্বজন ও পরিবারের কাছে বুঝিয়ে দেওয়া হয় মুহিবকে। পাশাপাশি প্রতারক চক্রটি ধরতে কাজ করছে আইনশৃঙ্খলা বাহিনী।
কে