দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

নারায়ণগঞ্জের ফতুল্লায় হাত-পা বাঁধা অবস্থায় অজ্ঞাতপরিচয় এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সকালে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের ভূঁইগড় এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত নারীর বয়স আনুমানিক ২০ বছর।
পুলিশ জানায়, নিহতের পরিচয় শনাক্তের জন্য ফিঙ্গারপ্রিন্ট সংগ্রহ করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
পুলিশের ধারণা, ওই নারীকে হত্যার পর মরদেহটি সেখানে ফেলে রেখে গেছে দুর্বৃত্তরা।
ফতুল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহবুব আলম জানান, হত্যার সঙ্গে জড়িতদের শনাক্ত করতে তদন্ত চলছে।
এমএস/