দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

শেরপুরের ঝিনাইগাতী উপজেলা পরিষদ হলরুমে পরিবেশমন্ত্রীর উপস্থিতিতে মানুষ-হাতির দ্বন্দ্ব নিরসনে আয়োজিত মতবিনিময় সভায় কয়েক দফা বিদ্যুৎ বিভ্রাটের ঘটনা ঘটেছে। এতে উপস্থিত অতিথি, প্রশাসনিক কর্মকর্তা ও বিএনপি নেতাদের মধ্যে বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়।
শনিবার (১০ অক্টোবর) বিকেল ৪টার দিকে এ ঘটনা ঘটে। পরে প্রশাসনের পক্ষ থেকে বিদ্যুৎ বিভাগের নির্বাহী প্রকৌশলীকে বিষয়টি জানানো হলে অনুষ্ঠানের শেষ পর্যায়ে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা হয়।
জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী আব্দুল আউয়াল মিন্টু। বিশেষ অতিথি ছিলেন শেরপুর-৩ আসনের সংসদ সদস্য মাহমুদুল হক রুবেল এবং প্রধান বন সংরক্ষক মো. আমির হোসাইন চৌধুরী।
এ ছাড়া বন বিভাগ, জেলা ও উপজেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা এবং জেলা ও স্থানীয় বিএনপির নেতাকর্মীরা সভায় উপস্থিত ছিলেন।
বিদ্যুৎ বিভ্রাটের বিষয়ে পিডিবির নির্বাহী প্রকৌশলী মো. শাহাবুদ্দিন বলেন, বর্তমানে কোনো লোডশেডিং নেই। তবে বিদ্যুৎ লাইনে ত্রুটির কারণে সরবরাহ বিচ্ছিন্ন হয়ে থাকতে পারে। বিষয়টি তিনি দেখছেন বলে জানান।
এমএস/