দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

নড়াইলের লোহাগড়ায় মোটরসাইকেল চালাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে জুবায়ের নামে নবম শ্রেণির এক ছাত্র নিহত হয়েছে।
শনিবার সকাল সোয়া ৯টার দিকে উপজেলার ব্রাহ্মণডাঙ্গা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নড়াইল জেলা হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক শামীম আক্তার বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত জুবায়ের লোহাগড়া উপজেলার ব্রাহ্মণডাঙ্গা গ্রামের হাফিজুর মোল্যার ছেলে। সে সদর উপজেলার চালিতাতলা সম্মিলনী মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী ছিল।
স্থানীয় সূত্রে জানা যায়, জুবায়ের এক সহপাঠীর কাছ থেকে মোটরসাইকেল নিয়ে চালাতে বের হয়। ব্রাহ্মণডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পূর্ব পাশের মোড়ে পৌঁছালে সে মোটরসাইকেলটির নিয়ন্ত্রণ হারায়। এ সময় মোটরসাইকেলটি একটি গাছের সঙ্গে ধাক্কা খেলে মাথায় গুরুতর আঘাত পায় সে।
পরে স্থানীয়রা জুবায়েরকে উদ্ধার করে নড়াইল জেলা হাসপাতালে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগের চিকিৎসক শামীম আক্তার তাকে মৃত ঘোষণা করেন।
এমএস/