দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

কুড়িগ্রামের উলিপুরে গাঁজা সেবনের দায়ে মারুফ হোসেন (৪০) নামের এক ব্যক্তিকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে তাকে ৫০০ টাকা জরিমানা করা হয়েছে।
শুক্রবার (৯ অক্টোবর) বিকেলে উপজেলার ধরনীবাড়ী ইউনিয়নের সরকারপাড়া এলাকায় অভিযান চালিয়ে গাঁজা সেবনরত অবস্থায় তাকে আটক করা হয়। পরে ঘটনাস্থলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ দণ্ড দেওয়া হয়। দণ্ডপ্রাপ্ত মারুফ হোসেন সরকারপাড়া গ্রামের মৃত মহুবর রহমানের ছেলে।
উলিপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম মেহেদী হাসান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
আদালত সূত্রে জানা গেছে, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) ধারার সারণির ১৬ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী তাকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা জরিমানা করা হয়েছে। জরিমানার অর্থ পরিশোধে ব্যর্থ হলে তাকে অতিরিক্ত বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।
সহকারী কমিশনার (ভূমি) এস এম মেহেদী হাসান বলেন, মাদকের কুফল থেকে সমাজকে রক্ষা করতে মাদকবিরোধী অভিযান ও ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম নিয়মিত অব্যাহত থাকবে।
যে আই