দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ব্রাহ্মণবাড়িয়ায় তিতাস কমিউটার ট্রেনের টিকিট কাউন্টারের বুকিং ক্লার্ক মো. কাউসার হোসেনকে মারধর করে টিকিটের তিনটি বই ও নগদ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে মুখোশধারী কয়েকজনের বিরুদ্ধে।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) বিকেলে টিকিট বিক্রি শেষে স্টেশন থেকে বাসস্থানের উদ্দেশ্যে বের হওয়ার সময় স্টেশনের পাশেই আবাসিক হোটেল চন্দ্রিমার সামনে এ হামলার ঘটনা ঘটে।
ভুক্তভোগীদের অভিযোগ, ৬ থেকে ৭ জন মুখোশধারী ব্যক্তি তাদের ওপর হামলা চালায়। তারা কাউসার হোসেনকে মারধর করে গুরুতর আহত করে। এ সময় তার সঙ্গে থাকা কালো মিয়া নামে এক ব্যক্তিকেও মারধর করা হয়। পরে হামলাকারীরা তাদের সঙ্গে থাকা তিতাস কমিউটার ট্রেনের টিকিটের তিনটি বই ও টিকিট বিক্রির নগদ টাকা নিয়ে পালিয়ে যায়। পরে হামলায় আহত কাউসার হোসেনকে ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।
এ বিষয়ে ব্রাহ্মণবাড়িয়া সদর থানার পুলিশ পরিদর্শক তদন্ত রিপন দাস বলেন, অভিযোগ সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
/অ