• লাইভ টিভি
  • ফিফা বিশ্বকাপ ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • সারাদেশ
  • ঢাকা
  • শরীয়তপুর

শরীয়তপুরে জমি থেকে ব্যক্তির মরদেহ উদ্ধার

শরীয়তপুর প্রতিনিধি
  ০৮ অক্টোবর ২০২৬, ১৮:৩৫

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
ছবি: দেশ টিভি
ছবি: দেশ টিভি

শরীয়তপুরের ডামুড্যায় জমি থেকে মামুন শেখ (৫৫) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের দাবি, জমিতে সার ও কীটনাশক দিতে যাওয়ার পর পরিকল্পিতভাবে তাকে হত্যা করে ফেলে রাখা হয়েছে।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

বৃহস্পতিবার (৮ অক্টোবর) দুপুরে উপজেলার শিধলকুড়া ইউনিয়নের আদাশন এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। মামুন শেখ ওই এলাকার মৃত ইউসুফ আলীর ছেলে।

স্থানীয়, পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে মামুন শেখের সঙ্গে তার চাচাতো ভাই আবুল শেখ ও মালেক শেখের জমি নিয়ে বিরোধ চলছিল। সম্প্রতি স্থানীয়ভাবে মীমাংসার পর বিরোধপূর্ণ একটি জমি মামুনের পরিবার ফিরে পায় বলে দাবি পরিবারের।

বৃহস্পতিবার সকাল ১০টার দিকে ওই জমিতে সার ও কীটনাশক দিতে বাড়ি থেকে বের হন মামুন। দুপুরের দিকে পরিবারের সদস্যরা খবর পান, জমির আইলের পাশে তিনি পড়ে আছেন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ডামুড্যা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। পরিবারের দাবি, এ সময় তাঁর মুখ গামছা দিয়ে বাঁধা ছিল।

মামুনের বড় ছেলে রাকিব বলেন, সকালে বাবার সঙ্গে কথা বলে তিনি মডেরহাট বাজারে যান। পরে সাড়ে ১১টার দিকে বাবার জমির আইলের পাশে পড়ে থাকার খবর পান। ঘটনাস্থলে গিয়ে বাবার মুখ গামছা দিয়ে বাঁধা অবস্থায় দেখতে পান। তাঁদের দখলে থাকা একটি জমি আবুল ও মালেক জোর করে দখল করেছিলেন দাবি করে তিনি বলেন, পরে মীমাংসার মাধ্যমে তাঁরা জমিটি ফিরে পান। ওই জমিতে কীটনাশক দিতে গিয়েছিলেন তাঁর বাবা। পরিকল্পিতভাবে তাঁকে হত্যা করা হয়েছে বলে তাঁদের ধারণা।

মামুনের স্ত্রী আসমা বেগম অভিযোগ করেন, জমি নিয়ে বিরোধের জেরে আবুল ও মালেক বিভিন্ন সময় তার স্বামীকে মারধর করতে এসেছেন। তারাই স্বামীকে হত্যা করেছেন বলে দাবি করে বিচার চান তিনি।

তবে অভিযোগ অস্বীকার করেছেন আবুল শেখ। তিনি বলেন, ওই জমি তারা অনেক বছর আগে মামুনের কাছ থেকে কিনেছিলেন। কয়েকদিন আগে মামুন জোর করে জমিটি দখল করে নেন। ঘটনার সময় তিনি কর্মস্থল মৎস্য অফিসে ছিলেন। পরে খবর পেয়ে ঘটনাস্থলে এসে তাঁদের বিরুদ্ধে অভিযোগের কথা জানতে পারেন। সুষ্ঠু তদন্ত হলে প্রকৃত ঘটনা বেরিয়ে আসবে বলে দাবি করেন তিনি।

আরও পড়ুন

মদনে পুকুর থেকে যুবকের ভাসমান মরদেহ উদ্ধার

ডামুড্যা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা কর্মকর্তা গাজী মোহাম্মদ নাহিদুস সালাম বলেন, হাসপাতালে আনার আগেই রোগীর মৃত্যু হয়েছিল। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করতে ইসিজি করা হয়, সেখানেও একই ফল পাওয়া যায়। কীভাবে তার মৃত্যু হয়েছে, তা তদন্তের মাধ্যমে নিশ্চিত হওয়া যাবে।

ডামুড্যা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম বলেন, মরদেহ পুলিশের হেফাজতে রয়েছে। পরিবারের লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

যে আই

  • মরদেহ
এ সম্পর্কিত আরও খবর
মদনে পুকুর থেকে যুবকের ভাসমান মরদেহ উদ্ধার
মদনে পুকুর থেকে যুবকের ভাসমান মরদেহ উদ্ধার
বগুড়ায় জমি থেকে জেলের মরদেহ উদ্ধার
বগুড়ায় জমি থেকে জেলের মরদেহ উদ্ধার
মানিকগঞ্জে যুবকের মরদেহ উদ্ধার
মানিকগঞ্জে যুবকের মরদেহ উদ্ধার
নিখোঁজের পর বাড়ির পেছনে মিললো ক্ষতবিক্ষত মরদেহ
নিখোঁজের পর বাড়ির পেছনে মিললো ক্ষতবিক্ষত মরদেহ
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।