দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে একদিনে ১৭৯ জনকে আটক করেছে পুলিশ। তাদের মধ্যে ছয়জনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। বাকি ১৭৩ জনকে মুচলেকা নিয়ে পরিবারের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে।
বুধবার (৭ অক্টোবর) সকাল ৮টা থেকে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত জেলার বিভিন্ন থানা এলাকায় এ অভিযান চালানো হয়।
আটক ১৭৯ জনের মধ্যে চারজনকে ফৌজদারি কার্যবিধির ৩৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে। একজন ওয়ারেন্টভুক্ত আসামি এবং একজনকে নিয়মিত মামলায় গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ জানায়, কিশোর গ্যাংয়ের অপতৎপরতা প্রতিরোধ ও জননিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান নিয়মিত চলবে। পাশাপাশি অভিভাবক, শিক্ষাপ্রতিষ্ঠান ও জনপ্রতিনিধিদের সঙ্গে নিয়ে সচেতনতামূলক কার্যক্রমও অব্যাহত থাকবে।
যে আই