দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

চট্টগ্রামের পটিয়ায় স্ত্রীর পরকীয়ার প্রতিবাদ করায় প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ করেছেন এক প্রবাসফেরত স্বামী। একই সঙ্গে স্ত্রীর পরকীয়া প্রেমিককে সঙ্গে নিয়ে বসতঘরের তালা ভেঙে নগদ টাকা ও স্বর্ণালংকার চুরির অভিযোগও করেছেন তিনি।
বুধবার (৭ অক্টোবর) বিকেলে সংবাদ সম্মেলন করে এসব অভিযোগ করেন পটিয়া উপজেলার হাইদগাঁও ইউনিয়নের বাসিন্দা বিকাশ চৌধুরী।
লিখিত বক্তব্যে বিকাশ চৌধুরী জানান, ২০২১ সালের ১৩ ডিসেম্বর সাতকানিয়া উপজেলার ধর্মপুর এলাকার প্রমা চৌধুরীর সঙ্গে ধর্মীয় রীতি অনুযায়ী তার বিয়ে হয়। বিয়ের প্রায় সাড়ে তিন বছর পর তিনি জানতে পারেন, তার স্ত্রী প্রতিবেশী অশোক দাশের (৩৫) সঙ্গে পরকীয়ায় জড়িয়েছেন।
বিকাশের দাবি, বিষয়টি জানার পর পরিবারের নিরাপত্তার কথা বিবেচনা করে প্রায় ছয় মাস আগে স্ত্রীকে তার বাবার বাড়িতে পাঠানো হয়। সে সময় প্রমা এক ভরি এক আনা স্বর্ণ নিয়ে যান। বাবার বাড়িতে যাওয়ার পর তিনি স্বামী ও তার পরিবারের সঙ্গে যোগাযোগ বন্ধ করে দেন।
বিকাশ চৌধুরী অভিযোগ করেন, পরকীয়ার কারণে তার সংসারে অশান্তির পাশাপাশি অশোক দাশের পরিবারেও বিরোধ তৈরি হয়েছে। চলতি বছরের ২০ মার্চ অশোকের স্ত্রী রিখা বৈদ্য ও বোন পম্পী দাশ প্রমার শ্বশুরবাড়িতে গিয়ে এ বিষয়ে প্রতিবাদ করেন। এ সময় তাদের মধ্যে বাকবিতণ্ডা হয়। পরে অশোকের পরিবারের পক্ষ থেকেও পরকীয়ার বিচার চেয়ে পটিয়া থানায় অভিযোগ করা হয় বলে দাবি করেন তিনি।
সংবাদ সম্মেলনে বিকাশ আরও অভিযোগ করেন, গত ২৯ সেপ্টেম্বর প্রমা চৌধুরী ও অশোক দাশ তার বসতঘরের তালা ভেঙে ভেতরে প্রবেশ করেন। এ সময় ঘরে থাকা নগদ ৫০ হাজার টাকা ও এক ভরি চার আনা স্বর্ণালংকার নিয়ে যান এবং জোরপূর্বক ঘর দখলের চেষ্টা করেন। এসব ঘটনার প্রতিবাদ করায় তাঁকে ও তাঁর পরিবারের সদস্যদের প্রাণনাশের হুমকি দেওয়া হয় বলেও অভিযোগ করেন তিনি।
বিকাশ চৌধুরী বলেন, এসব ঘটনায় তিনি চরম নিরাপত্তাহীনতা ও মানসিক চাপে রয়েছেন। চুরি হওয়া মালামাল উদ্ধার, অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার এবং পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জরুরি হস্তক্ষেপ কামনা করেন তিনি। একই সঙ্গে ঘটনার সুষ্ঠু তদন্ত ও দৃষ্টান্তমূলক বিচার দাবি করেন।
সংবাদ সম্মেলনে বিকাশ চৌধুরীর বাবা বিশ্ব চৌধুরী, ভাই আশিষ চৌধুরী ও আশিষের স্ত্রী সুমি চৌধুরী উপস্থিত ছিলেন।
যে আই