দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

চাঁপাইনবাবগঞ্জে বিএনপিকর্মী আহাদ আলী হত্যা মামলা পুনঃতদন্তের জন্য পুলিশের অপরাধ তদন্ত বিভাগকে (সিআইডি) নির্দেশ দিয়েছেন আদালত।
বুধবার (৭ অক্টোবর) দুপুরে চাঁপাইনবাবগঞ্জ সদর আমলি আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোসা. তহমিনা খাতুন এ আদেশ দেন। এর আগে আওয়ামী লীগ নেতা ওমর আলী ও নুরুল ইসলামসহ এজাহারভুক্ত পাঁচ আসামিকে অব্যাহতির সুপারিশ করে আদালতে অভিযোগপত্র জমা দেয় পুলিশ।
আদালতে অভিযোগপত্র দাখিলের সময় মামলার বাদী ও আহাদ আলীর স্ত্রী মোসা. লিসা খাতুন অভিযোগ করেন, হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারীদের বাদ দিয়ে অভিযোগপত্র দেওয়া হয়েছে। পরে তিনি এর বিরুদ্ধে আদালতে নারাজি আবেদন করেন। বুধবার ওই আবেদনের শুনানি অনুষ্ঠিত হয়। শুনানিতে বাদীপক্ষে আইনজীবী এমদাদুল হক লুটু অংশ নেন।
আইনজীবী জানান, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চরবাগডাঙ্গা ইউনিয়নের বাসিন্দা আহাদ আলী গত ২ জানুয়ারি রাত থেকে নিখোঁজ ছিলেন। ৮ জানুয়ারি তাঁর স্ত্রী লিসা বেগম বাদী হয়ে স্বামীকে অপহরণ ও গুমের অভিযোগে আটজনের নাম উল্লেখ করে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানায় মামলা করেন।
মামলার আসামিদের মধ্যে ছিলেন চরবাগডাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক চেয়ারম্যান ওমর আলী (৫২) এবং সদর উপজেলা তাঁতী লীগের সভাপতি নুরুল ইসলাম মেম্বার (৫০)।
অপহরণের ১৯ দিন পর ২০ জানুয়ারি আলাতুলির মধ্যচরে পদ্মা নদী থেকে আহাদের গলিত মরদেহ উদ্ধার করে নৌ পুলিশ। পুলিশের সুরতহাল প্রতিবেদনে তাঁর মুখের দুই পাটি দাঁত ভাঙা এবং শরীরের নিচের দিকে বেশ কয়েকটি বড় ক্ষত থাকার কথা উল্লেখ করা হয়। মুখ ও মাথাও থেঁতলানো ছিল। পরে ময়নাতদন্ত প্রতিবেদনে আহাদকে হত্যার বিষয়টি নিশ্চিত হলে মামলাটি হত্যা মামলায় রূপান্তর করা হয়।
আইনজীবী এমদাদুল হক লুটু বলেন, এটি একটি সুপরিকল্পিত হত্যাকাণ্ড হলেও পুলিশের দেওয়া অভিযোগপত্রে তার প্রতিফলন ঘটেনি। এজাহারে থাকা উল্লেখযোগ্য আসামিদের বাদ দিয়ে মনগড়া অভিযোগপত্র দেওয়া হয়েছে। মামলাটির অধিকতর তদন্তের জন্য আদালতে নারাজি আবেদন করা হয়। দীর্ঘ শুনানি শেষে আদালত সিআইডিকে পুনঃতদন্তের নির্দেশ দিয়েছেন।
মামলার বাদী লিসা খাতুন অভিযোগ করেন, পুলিশের তদন্তে তাঁর স্বামী হত্যার মূল পরিকল্পনাকারীদের আড়াল করা হয়েছে। আওয়ামী লীগ নেতা ওমর আলী ও নুরুল ইসলামসহ পাঁচজনকে অব্যাহতি দেওয়া হয়েছে। এ কারণে তিনি অভিযোগপত্রের বিরুদ্ধে নারাজি আবেদন করেছিলেন।
তিনি বলেন, আদালত সিআইডিকে পুনরায় তদন্তের নির্দেশ দিয়েছেন। আমরা এ ঘটনার সুষ্ঠু ও সঠিক বিচার চাই।
যে আই