দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

কুষ্টিয়া সদর উপজেলায় অভিযান চালিয়ে দুটি আগ্নেয়াস্ত্র ও ১৮ রাউন্ড গুলিসহ দুই যুবককে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। মঙ্গলবার রাতে উপজেলার পিয়ারপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন—কুমারখালী উপজেলার শালঘর মধুয়া এলাকার হাসেন আলীর ছেলে আরিফুল ইসলাম (২৮) এবং ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) থানা এলাকার দুর্বাচরা এলাকার রাহাত আলীর ছেলে আব্দুল্লাহ (২৮)।
জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুকুল ইসলামের নেতৃত্বে উপপরিদর্শক (এসআই) রকিব উদ্দিন জনি ও ডিবি পুলিশের একটি দল এ অভিযান পরিচালনা করে।
পুলিশ জানায়, অভিযানে দুই যুবকের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি রিভলবার ও ১৮ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।
জেলা গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক (এসআই) রকিব উদ্দিন জনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে দুই যুবককে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে দুটি আগ্নেয়াস্ত্র ও ১৮ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। তাদের বিরুদ্ধে কুষ্টিয়া সদর থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
এমএস/