দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

শারদীয় দুর্গাপূজায় নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিত করতে চাঁপাইনবাবগঞ্জের প্রতিটি পূজামণ্ডপে সিসি ক্যামেরা থাকবে বলে জানিয়েছেন পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস।
জেলার প্রতিটি পূজামণ্ডপে শান্তিপূর্ণভাবে পূজা উদযাপনের লক্ষ্যে পুলিশ সর্বোচ্চ সতর্ক থেকে দায়িত্ব পালন করবে বলেও জানান তিনি।
মঙ্গলবার (৬ অক্টোবর) বিকেলে পুলিশ কার্যালয়ের সম্মেলন কক্ষে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে নিরাপত্তা ও আইনশৃঙ্খলা-সংক্রান্ত সভায় সভাপতির বক্তব্যে এসব কথা বলেন পুলিশ সুপার।
গৌতম কুমার বিশ্বাস বলেন, হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হতে যাচ্ছে। এবারের উৎসব শান্তিপূর্ণভাবে উদযাপন করতে হবে। পূজার সময় প্রতিটি মণ্ডপে নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ সর্বোচ্চ সতর্ক থাকবে। দুর্গাপূজা এবং প্রতিমা বিসর্জন উপলক্ষে সার্বিক নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে। জেলার প্রতিটি পূজামণ্ডপ সিসি ক্যামেরার আওতায় থাকবে।
তিনি আশা প্রকাশ করেন, সবার সম্মিলিত প্রচেষ্টায় আসন্ন দুর্গাপূজা উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে নিরাপদে ও নির্বিঘ্নে উদযাপিত হবে।
সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) এ এন এম ওয়াসিম ফিরোজ, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সভাপতি ডাবলু কুমার ঘোষ, সাধারণ সম্পাদক ধনঞ্জয় চ্যাটার্জী, বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদ চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক দিলীপ রায়, নাচোল উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সুধেন বর্মণ, শিবগঞ্জ উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক প্রশান্ত দাস, গোমস্তাপুর উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সুমন সাহা, হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদ চাঁপাইনবাবগঞ্জ পৌর কমিটির সাধারণ সম্পাদক সমিত চ্যাটার্জী ও চাঁপাইনবাবগঞ্জ সার্বজনীন মন্দিরের সম্পাদক স্বপন ঘোষসহ অনেকে।
আগামী ১৬ অক্টোবর থেকে হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা শুরু হবে। এবার জেলার পাঁচ উপজেলায় ১৬৩টি মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে।
যে আই