দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

রাজবাড়ী সদর উপজেলায় শিশু ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলায় সাইফুল খাঁ (৫৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (৬ অক্টোবর) সদর থানার বসন্তপুর ইউনিয়নের রাজাপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। সাইফুল খাঁ রাজাপুর গ্রামের মৃত মালু খাঁর ছেলে।
পুলিশ জানায়, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম কুমার ঘোষের নির্দেশনায় উপপরিদর্শক (এসআই) মো. মোস্তাফিজুর রহমানসহ পুলিশের একটি দল রাজাপুর এলাকায় অভিযান চালিয়ে সাইফুল খাঁকে গ্রেপ্তার করে।
রাজবাড়ী সদর থানার ওসি উত্তম কুমার ঘোষ বিষয়টি নিশ্চিত করে বলেন, শিশু ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে আদালতে পাঠানো হয়েছে। মামলাটি তদন্তাধীন রয়েছে।
পুলিশের তথ্যমতে, নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০-এর ৯(১) ধারায় রাজবাড়ী সদর থানায় মামলাটি করা হয়েছে। মামলার নম্বর ১৪; তারিখ ৬ অক্টোবর ২০২৬।
পুলিশ জানায়, গ্রেপ্তার সাইফুল খাঁকে মঙ্গলবারই আদালতে পাঠানো হয়েছে।
যে আই