দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

মানিকগঞ্জের ঘিওরে মো. রাসেল মিয়া (২৬) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (৬ অক্টোবর) সকালে উপজেলার বড়টিয়া ইউনিয়নের ফুলহারা গ্রামের মধ্যপাড়া এলাকার একটি গাছ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত রাসেল মিয়া ওই গ্রামের মৃত সুরুজ মিয়ার ছেলে। তিনি স্ত্রী ও পাঁচ বছর বয়সী এক ছেলে রেখে গেছেন।
পরিবারের সদস্যরা জানান, রাসেল দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছিলেন। মাদক সেবনকে কেন্দ্র করে পরিবারে প্রায়ই অশান্তি লেগে থাকত। সোমবার (৫ অক্টোবর) রাত ১২টার দিকে তিনি বাড়ির উঠানের একটি গাছে উঠে গলায় ফাঁস দেওয়ার চেষ্টা করেন। পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে কিছুটা সুস্থ করার পর তিনি রাতের অন্ধকারে বাড়ি থেকে দৌড়ে বেরিয়ে যান।
এরপর পরিবারের সদস্য ও প্রতিবেশীরা গভীর রাত পর্যন্ত বিভিন্ন স্থানে খোঁজ করেও তার সন্ধান পাননি। মঙ্গলবার সকাল ৮টার দিকে বাড়ি থেকে প্রায় ১০০ গজ দূরে একটি পতিত জমির আইলের পাশে স্থানীয়রা রাসেলের ঝুলন্ত মরদেহ দেখতে পান। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মহগনি গাছের উঁচু ডাল থেকে মরদেহটি নামিয়ে উদ্ধার করে।
রাসেলের স্ত্রী মুক্তা বেগম বলেন, তার স্বামী দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছিলেন। তাকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে পরিবারের পক্ষ থেকে বিভিন্নভাবে চেষ্টা করা হলেও তা সম্ভব হয়নি। এ ঘটনায় কারও বিরুদ্ধে তাদের কোনো অভিযোগ নেই।
ঘিওর থানা পুলিশ জানায়, পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় এবং তাদের আবেদনের পরিপ্রেক্ষিতে মরদেহ ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
ঘিওর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মুহব্বত কবীর বলেন, কোনো অভিযোগ না থাকায় মরদেহ ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় অপমৃত্যু মামলা প্রক্রিয়াধীন।
যে আই