দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

মা ইলিশ রক্ষায় আগামী ৮ অক্টোবর থেকে ২৯ অক্টোবর পর্যন্ত ২২ দিনের নিষেধাজ্ঞা শুরু হচ্ছে। এ সময়ে ইলিশ আহরণ, পরিবহন, মজুদ ও বাজারজাতকরণ নিষিদ্ধ থাকবে। নিষেধাজ্ঞার সময়ে জেলেদের জীবিকা নির্বাহে সহায়তা হিসেবে ঝালকাঠিতে শুরু হয়েছে ভিজিএফের চাল বিতরণ।
জেলা মৎস্য বিভাগ সূত্রে জানা গেছে, জেলার চার উপজেলায় মোট ৪ হাজার ২০০ জেলে পরিবারের মাঝে ১০৫ মেট্রিক টন ভিজিএফের চাল বিতরণ করা হবে। এর মধ্যে ঝালকাঠি সদর উপজেলায় ১ হাজার, নলছিটিতে ১ হাজার, রাজাপুরে ১ হাজার ২০০ এবং কাঁঠালিয়ায় ১ হাজার জেলে পরিবার এ সহায়তা পাবেন। প্রত্যেক পরিবারকে ২৫ কেজি করে চাল দেওয়া হবে।
এরই অংশ হিসেবে মঙ্গলবার সকালে রাজাপুর উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের নিবন্ধিত জেলেদের মাঝে ভিজিএফের চাল বিতরণ করা হয়। এ সময় জেলেদের সরকারি নিষেধাজ্ঞা মেনে চলার পাশাপাশি মা ইলিশ রক্ষায় সহযোগিতা করার আহ্বান জানানো হয়।
চাল বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন রাজাপুর উপজেলা মৎস্য কর্মকর্তা গৌতম মন্ডল, বড়ইয়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোসা. মাকসুদা বেগম, রাজাপুর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান স্বপন তালুকদার, রাজাপুর উপজেলা যুবদলের আহ্বায়ক মাসুম বিল্লাহ পারভেজসহ বিএনপির নেতাকর্মীরা।
মৎস্য বিভাগ জানিয়েছে, মা ইলিশের নিরাপদ প্রজনন নিশ্চিত করতে নিষেধাজ্ঞার ২২ দিন নদ-নদীতে ইলিশসহ সব ধরনের মাছ ধরা থেকে জেলেদের বিরত থাকতে হবে। নিষেধাজ্ঞা কার্যকর করতে এ সময়ে জেলার নদ-নদীতে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে।
এমএস/