দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ভোলার বোরহানউদ্দিনে মো. রাজিব (২৮) নামে এক যুবককে সাদা মাইক্রোবাসে তুলে নিয়ে দুই চোখ উপড়ে ফেলার অভিযোগ উঠেছে। পরে তাকে হাত-পা বাঁধা ও উলঙ্গ অবস্থায় ফেলে রেখে যায় দুর্বৃত্তরা। এ ঘটনায় ইমন নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
আহত রাজিব বোরহানউদ্দিন উপজেলার সাচড়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের মৃত ফারুক খানের ছেলে।
স্থানীয়রা জানান, গতকাল রাতে উপজেলার দেউলা এলাকা থেকে কয়েকজন ব্যক্তি রাজিবকে একটি সাদা মাইক্রোবাসে তুলে নিয়ে যায়। পরে তাকে ভোলা পলিটেকনিক ইনস্টিটিউটের সামনে নিয়ে চোখ উপড়ে হাত-পা বেঁধে ফেলে রেখে যায় বলে অভিযোগ।
পথচারীরা হাত-পা বাঁধা অবস্থায় রাজিবকে পড়ে থাকতে দেখে থানায় খবর দেন। পরে আনুমানিক রাত ২টার দিকে পুলিশ ঘটনাস্থল থেকে তাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।
পরে রাজিবের পরিবারের সদস্যরা পুলিশের সহায়তায় গুরুতর আহত অবস্থায় তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠান।
বোরহানউদ্দিন থানার অফিসার ইনচার্জ (ওসি) আস্রাব আলী বলেন, রাজিব নামে এক যুবককে আহত অবস্থায় পাওয়ার পর উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা হয়েছে। ইমন নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারের প্রক্রিয়া চলছে। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
তবে কী কারণে রাজিবের ওপর এ হামলা চালানো হয়েছে, তা তদন্তের পর বিস্তারিত জানা যাবে।
এমএস/