দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

নোয়াখালীর চৌমুহনী হকার্স মার্কেট গলিতে অভিযান চালিয়ে মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখাসহ বিভিন্ন অনিয়মের দায়ে চারটি ফার্মেসিকে মোট ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
চৌমুহনী পৌরসভার প্রশাসক কায়েসুর রহমানের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখা, অ্যান্টিবায়োটিক রেজিস্টার সংরক্ষণ না করা এবং লাইসেন্সের মেয়াদ শেষ হওয়ার পরও তা নবায়ন না করার অভিযোগ প্রমাণিত হয়।
এসব অপরাধে ঔষধ ও কসমেটিকস আইন, ২০২৩-এর ৪০ ধারার (খ), (গ) ও (ঘ) উপধারা লঙ্ঘনের দায়ে সংশ্লিষ্ট ফার্মেসির মালিকদের অর্থদণ্ড দেওয়া হয়।
অভিযান শেষে পৌর প্রশাসক কায়েসুর রহমান বলেন, ওষুধ কেনার আগে সেটির মেয়াদ শেষ হয়েছে কি না, তা যাচাই করতে হবে। এ বিষয়ে জনসাধারণকে আরও সচেতন হওয়া প্রয়োজন।
তিনি আরও বলেন, চিকিৎসকের প্রেসক্রিপশন ছাড়া অ্যান্টিবায়োটিক ব্যবহার না করতে ফার্মাসিস্ট ও ভোক্তা উভয়কেই দায়িত্বশীল হতে হবে।
এমএস/