দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

মাগুরায় মাদকবিরোধী বিশেষ অভিযানে নারীসহ তিনজনকে গ্রেপ্তার করেছে জেলা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ৮ হাজার ইয়াবা, মাদক বিক্রির ৩ লাখ ৪৮ হাজার টাকা, একটি মোটরসাইকেল ও তিনটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার (৬ অক্টোবর) জেলা পুলিশ জানায়, সোমবার রাত ৩টা ৫০ মিনিটের দিকে মাগুরা সদর থানার পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের কাশিনাথপুর এলাকায় অভিযানটি চালানো হয়।
পুলিশ জানায়, কাশিনাথপুর এলাকার শাহীন আলম শাহীন (৪৬) নামে এক ব্যক্তির বসতঘরের শয়নকক্ষে অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন শাহীন আলম (৪৬), তার স্ত্রী সাথী খাতুন (৩৬) এবং খালিদ হাসান (৩১)।
অভিযানে গ্রেপ্তার ব্যক্তিদের কাছ থেকে ৮ হাজার ইয়াবা উদ্ধার করে জব্দ করা হয়। এ ছাড়া মাদক বিক্রির ৩ লাখ ৪৮ হাজার টাকা, মাদক পরিবহনে ব্যবহৃত ১৩৫ সিসির একটি মোটরসাইকেল ও তিনটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।
পুলিশ আরও জানায়, গ্রেপ্তার শাহীন আলম ও সাথী খাতুন স্বামী-স্ত্রী। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা সংঘবদ্ধ মাদক কারবারি দলের সদস্য বলে স্বীকার করেছেন। দীর্ঘদিন ধরে তারা গোপনে মাদক ব্যবসা পরিচালনা করে আসছিলেন বলে পুলিশ জানিয়েছে।
পুলিশের তথ্য অনুযায়ী, শাহীন আলমের বিরুদ্ধে ডাকাতি ও মাদকসহ ছয়টি মামলা রয়েছে। সাথী খাতুনের বিরুদ্ধে রয়েছে দুটি মাদক মামলা।
মাগুরা জেলা পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন অনুযায়ী আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
মাগুরার পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন বলেন, জুয়া, মাদক, সন্ত্রাসী কর্মকাণ্ডসহ সব ধরনের অপরাধের বিরুদ্ধে পুলিশের সাঁড়াশি অভিযান অব্যাহত রয়েছে। একই সঙ্গে জনগণকে আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে পুলিশকে সহযোগিতা করার আহ্বান জানান তিনি।
যে আই