দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

পরিবেশ রক্ষা ও সবুজায়নের বার্তা ছড়িয়ে দিতে জয়পুরহাট-১ আসনের সংসদ সদস্য ও জেলা জামায়াতের আমীর ফজলুর রহমান সাঈদকে ফুল না দিয়ে ব্যক্তিক্রমী বনজ, ফলজ ও ঔষধি গাছের চারা দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন জয়পুরহাট জেলা প্রেসক্লাবের সদস্যরা।
সোমবার (৫ অক্টোবর) রাতে শহরের থানা রোডের জেলা প্রেসক্লাব কার্যালয়ে সাংবাদিকদের সাথে সংসদ সদস্যের সমসাময়িক বিষয়, উন্নয়ন, জনকল্যাণ ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে মতবিনিময় সভায় এ ব্যতিক্রমী আয়োজন করা হয়। এছাড়া প্রেসক্লাবের সকল সদস্যদের মাঝেও এসব গাছের চারা বিতরণ করা হয়।
জয়পুরহাট জেলা প্রেসক্লাবের সভাপতি রফিকুল ইসলাম রফিকের সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারী হাসিবুল আলম লিটন, শহর জামায়াতের ভারপ্রাপ্ত আমীর মাওলানা সাইদুর রহমান, জেলা প্রেসক্লাবের সহ-সভাপতি শেখ শাহাবুদ্দিন ও সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজা।
এসময় এমপি ফজলুর রহমান সাইদ বলেন, বাংলাদেশকে দুর্নীতিমুক্ত করতে চাইলে নিজেকে আগে দুর্নীতি মুক্ত করতে হবে। আমি দুর্নীতিগ্রস্থ হয়ে বক্তৃতা করা মানে ভূয়া বক্তব্য দেওয়া। সাংবাদিক সমাজের আয়না। সাংবাদিকরা নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করলে দেশ বিশ্ব দরবারে মাথা উচু করে দাড়াবে।
কেএম