দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

খুলনার দিঘলিয়া উপজেলায় দুর্বৃত্তদের গুলিতে পূর্ব বাংলার কমিউনিস্ট পার্টির নেতা নাসিমুল করিম ওরফে গণি নাসিম নিহত হয়েছেন।
আজ বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার সেনহাটি ইউনিয়নের ফরমাইশখানা এলাকায় এ হত্যাকাণ্ড ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, ফরমাইশখানা এলাকায় তৈয়ব আলী শিকদারের চায়ের দোকানের সামনে বসেছিলেন নাসিম। এ সময় কয়েকজন দুর্বৃত্ত তাকে লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি ছুড়ে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
গুলিবিদ্ধ নাসিমকে পরিবারের সদস্যরা তাৎক্ষণিকভাবে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পুলিশ জানায়, নিহত নাসিমের বিরুদ্ধে পুলিশকে আক্রমণ, একাধিক হত্যাসহ মোট আটটি মামলা রয়েছে। প্রাথমিকভাবে তার পূর্ব বাংলার কমিউনিস্ট পার্টি (জনযুদ্ধ)-এর সঙ্গে সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে।
হত্যাকাণ্ডের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশি কার্যক্রম অব্যাহত রয়েছে।
এমএস/