দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

তথ্য ও সম্প্রচার মন্ত্রী ও ভোলা-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার আন্দালিভ রহমান পার্থ’র উদ্যোগে ফ্রি ভোলায় মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৩ অক্টোবর) সকাল ১০টা থেকে ভোলা সদর উপজেলার ভেদুরিয়া, ভেলুমিয়া ও চর সামাইয়া ইউনিয়নে এ চিকিৎসাসেবা দেওয়া হয়।
ক্যাম্পে শিশু থেকে শুরু করে বিভিন্ন বয়সী নারী-পুরুষকে বিনামূল্যে চিকিৎসা ও প্রয়োজনীয় ওষুধ দেওয়া হয়। সেবা দেন দক্ষ চিকিৎসকরা।
এর আগে গত ১১ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া এ কার্যক্রম ভোলা সদর উপজেলার ১৩টি ইউনিয়নে পর্যায়ক্রমে পরিচালিত হয়। এ পর্যন্ত ১০ হাজারেরও বেশি মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা দেওয়া হয়েছে বলে আয়োজকরা জানিয়েছেন।
বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ পেয়ে সন্তোষ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা। পাশাপাশি সাধারণ মানুষের জন্য এমন মানবিক উদ্যোগ অব্যাহত রাখার দাবি জানিয়েছেন তারা।
কেএম