দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

নীতিমালা লঙ্ঘন ও রাজনৈতিক চাপের অভিযোগ ওঠার পর কুড়িগ্রাম সদর উপজেলায় ১২ প্রাথমিক শিক্ষকের বিতর্কিত সেই বদলি আদেশ স্থগিত করা হয়েছে। একইসঙ্গে বদলির আদেশ সংশোধনে আগামী ৫ অক্টোবর সভা আহবান করা হয়েছে।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও ‘উপজেলা প্রাথমিক শিক্ষক বদলির আবেদন যাচাই-বাছাই ও নিষ্পত্তিকরণ বিষয়ক কমিটির’ সভাপতি মাহমুদুল হাসান এবং উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ও কমিটির সদস্য সচিব আবু বকর সিদ্দীক এ তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে, বুধবার (৩০ সেপ্টেম্বর) বিকালে শিক্ষকদের বদলির আদেশ জারি করে ‘উপজেলা প্রাথমিক শিক্ষক বদলির আবেদন যাচাই-বাছাই ও নিষ্পত্তিকরণ বিষয়ক কমিটি’। এতে ১২ জন সহকারী শিক্ষককে বদলির আদেশ দেওয়া হয়।
এরপরই অভিযোগ ওঠে, রাজনৈতিক চাপ এবং অর্থ বাণিজ্যের মাধ্যমে নীতিমালা লঙ্ঘন করে প্রাপ্যতা নেই এমন ৮ জন শিক্ষককে বদলির সুযোগ দিয়েছে কমিটি।
উপজেলা শিক্ষা অফিসের একাধিক দায়িত্বশীল সূত্র বলছে, সদর উপজেলা বিএনপির আহ্বায়ক ও বেলগাছা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মাহবুবুর রহমান বুধবার দুপুরে লোকজন নিয়ে শিক্ষা অফিসে যান। তিনি শিক্ষা অফিসারকে চাপ প্রয়োগ করে বদলি তালিকা পরিবর্তন করতে বাধ্য করেন। যদিও বিএনপির এই নেতা অভিযোগ অস্বীকার করেছেন
সদর উপজেলা বিএনপির আহ্বায়ক মাহবুবুর রহমান বলেন, ‘আমি অফিসে গিয়ে ইউএনও এবং শিক্ষা অফিসারকে ধন্যবাদ দিয়ে এসেছি। আমি কোনো চাপ প্রয়োগ করিনি। যারা অভিযোগ তুলেছেন তারা সঠিক বলেননি।’
উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আবু বকর সিদ্দীক বলেন, ‘বদলির আদেশ আপাতত স্থগিত রয়েছে। ইউএনও স্যার আমাকে সেভাবেই মৌখিক নির্দেশনা দিয়েছেন। আমিও চেয়েছি বদলির আদেশটি বাতিল হোক। আগামী সোমবার কমিটি আবার সভা করে বদলি আদেশ সংশোধন করবে।’
নীতিমালা লঙ্ঘন করে শিক্ষক বদলির অভিযোগ প্রশ্নে এই শিক্ষা কর্মকর্তা বলেন, ‘বদলি নিয়ে যেসব অভিযোগ উঠেছে তা আমি অস্বীকার করছি না। আমি অসহায়। চাপ নিতে পারছি না। আমাকে তালিকা দিয়ে স্বাক্ষর করতে বলা হয়েছে। আমি স্বাক্ষর করতে বাধ্য হয়েছি। এক সপ্তাহ আগে এখানে যোগদান করেছি। শিক্ষকদের ভালো করে চিনি না। টাকা নেওয়ার প্রশ্নই আসে না। আমি চেয়েছি নীতিমালা অনুযায়ী হোক। শিক্ষকরা ন্যায্য সুবিধা পাক। কিন্তু এখানকার সব খবর আপনারা জানেন। আর চাপ ও দুর্নাম নিতে পারছি না।
ইউএনও মাহমুদুল হাসান বলেন, ‘প্রকাশিত বদলির আদেশ স্থগিত রয়েছে। আগামী সোমবার (৫ অক্টোবর) আবার সভার আহ্বান করেছি। বদলি আদেশের ত্রুটিসমূহ দূর করা হবে।’
সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, কুড়িগ্রাম সদরের ১১টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শূন্য পদে বদলির ইচ্ছা পোষণ করে আবেদন করেন ৪৩ শিক্ষক। শুধুমাত্র শূন্য পদের বিপরীতে এসব আবেদন আহ্বান করা হয়। আবেদনের শেষ সময় ছিল ২৮ সেপ্টেম্বর দুপুর ১২টা।
বদলি সংক্রান্ত নথিপত্র এবং আদেশ যাচাই করে দেখা গেছে, ১২ শিক্ষককে বদলির আদেশ দেওয়া হয়েছে। এর মধ্যে ৮ শিক্ষকের ক্ষেত্রে নীতিমালা লঙ্ঘন হয়েছে। এমনকি আবেদনের সময় শেষ হওয়ার পর তালিকা পরিবর্তন করে নতুন করে নাম অন্তর্ভুক্ত করা হয়েছে বলে অভিযোগ ওঠে।
বঞ্চিত শিক্ষকদের অভিযোগ, রাজনৈতিক চাপ এবং আর্থিক সুবিধার বিনিময়ে অনিয়মের মাধ্যমে এই বদলির আদেশ জারি করা হয়েছে। এটি বাতিল করে নীতিমালা অনুযায়ী বদলির আদেশ জারির দাবি করেছেন তারা।
কে