দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

সাতক্ষীরার কলারোয়া উপজেলার কেরাগাছি ইউনিয়নের বাকসা হঠাৎগঞ্জ ডাক্তারপাড়া এলাকায় আট বছরের এক শিশুকে যৌন হয়রানির অভিযোগে দুরুদ আলী (৬৬) নামে এক বৃদ্ধকে আটক করেছে পুলিশ।
শুক্রবার (২ অক্টোবর) দুপুরে এ ঘটনা ঘটে। পরে স্থানীয়দের সহায়তায় কলারোয়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুরুদ আলীকে আটক করে থানায় নিয়ে যায়। বিকেলে তাকে আদালতের মাধ্যমে সাতক্ষীরা কারাগারে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, শিশুটিকে যৌন নিপীড়নের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। সেখানে স্থানীয়দের সহায়তায় অভিযুক্ত দুরুদ আলীকে আটক করা হয়। শিশুটির পরিবারের পক্ষ থেকে থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।
ওসি জানান, পরিবারের অভিযোগ অনুযায়ী, দুরুদ আলী দীর্ঘদিন ধরে বিভিন্ন অজুহাতে এলাকার শিশুদের কাছে যাওয়ার চেষ্টা করতেন। শুক্রবার দুপুরে তিনি ওই শিশুকে প্রলোভন দেখিয়ে যৌন হয়রানির চেষ্টা করেন বলে অভিযোগ করা হয়েছে। এ সময় শিশুটির চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে তাকে আটক করে পুলিশে খবর দেন।
ঘটনার পর এলাকায় ক্ষোভের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা ঘটনার সুষ্ঠু তদন্ত ও আইন অনুযায়ী দোষীর শাস্তির দাবি জানিয়েছেন।
যে আই