দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

দিনাজপুরের ফুলবাড়ীতে সীমান্তে চোরাচালানবিরোধী অভিযান চালিয়ে মালিকবিহীন ১ হাজার ৫৬৯টি ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট ও ১৬ বোতল বিদেশি মদ জব্দ করেছে বিজিবি।
বৃহস্পতিবার (১ অক্টোবর) ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) এর অধীন মনিপুর বিওপির সদস্যরা মাদক ও চোরাচালানবিরোধী অভিযান চালিয়ে বাংলাদেশের অভ্যন্তর থেকে এসব মাদকদ্রব্য জব্দ করেন।
বিজিবি জানায়, জব্দ করা মাদকদ্রব্য ও চোরাচালানসামগ্রীর সিজার মূল্য ১ লাখ ৪৯ হাজার ৫২০ টাকা।
২৯ বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে, মাদক ও চোরাচালান প্রতিরোধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। পাশাপাশি চোরাচালানি মালামাল জব্দ ও সংশ্লিষ্টদের আটকের কার্যক্রম দৃঢ়তা ও পেশাদারত্বের সঙ্গে পরিচালনা করা হবে।
যে আই