দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ময়মনসিংহ সিটি করপোরেশনের প্রশাসক হিসেবে দায়িত্ব নেওয়ার পর গত ছয় মাসে তিনটি কাজে শতভাগ সফল হতে পারেননি বলে স্বীকার করেছেন মো. রুকুনোজ্জামান।
কাজগুলো হলো, নগরের যানজট নিয়ন্ত্রণ, বর্জ্য ব্যবস্থাপনা এবং নগরবাসীকে শহরের প্রতি মমত্ববোধে উদ্বুদ্ধ করা। এর মধ্যে নগরবাসীর মধ্যে শহরের প্রতি মমত্ববোধ তৈরি করতে না পারাকে নিজের বড় ব্যর্থতা হিসেবে উল্লেখ করেছেন তিনি।
বুধবার (৩০ সেপ্টেম্বর) বেলা ১১টায় নগরের টাউন হলের তারেক স্মৃতি অডিটরিয়ামে ‘জনতার মুখোমুখি প্রশাসক’ শীর্ষক এক উন্মুক্ত মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি। বিকেল পর্যন্ত চলা এ আয়োজনে নগরের বিভিন্ন সমস্যা ও নাগরিকদের দাবির কথা সরাসরি শোনেন প্রশাসক।
গত ছয় মাসের প্রশাসনিক কার্যক্রমের জবাবদিহি এবং স্থানীয়দের সমস্যা ও উদ্বেগ জানতে এ সভার আয়োজন করা হয়। এতে শিক্ষার্থী, শিক্ষক, রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি এবং বিভিন্ন শ্রেণি-পেশার নাগরিক অংশ নেন।
অনুষ্ঠানে খন্দকার আবু কায়সার নামে এক নাগরিক প্রশাসকের সফলতা ও ব্যর্থতা নিয়ে প্রশ্ন করেন।
জবাবে প্রশাসক রুকুনোজ্জামান বলেন, যানজট নিয়ন্ত্রণ ও বর্জ্য ব্যবস্থাপনায় নিয়মিত কাজ করা হচ্ছে। তবে অসচেতনভাবে বহুতল ভবন থেকে নিচে বর্জ্য ফেলার মতো মানসিকতার কারণে বর্জ্য ব্যবস্থাপনায় শতভাগ সফলতা পাওয়া কঠিন হয়ে দাঁড়িয়েছে। আর নগরবাসীর মধ্যে শহরের প্রতি মমত্ববোধ তৈরি করতে না পারাকে তিনি নিজের বড় ব্যর্থতা বলে উল্লেখ করেন।
সভায় ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা রিয়াজুল কবীর নগরে ছিনতাই রোধে পুরো শহরকে সিসিটিভি ক্যামেরার আওতায় আনার দাবি জানান।
এনসিপি নেতা ইকরাম এলাহী খান ড্রেনের দূষিত বর্জ্য ব্রহ্মপুত্র নদে পড়া বন্ধে বর্জ্য পরিশোধনাগার স্থাপনের প্রস্তাব দেন। পাটগুদাম এলাকার বাসিন্দা জান্নাতুল ফেরদৌস লিলি বিদ্যালয়ের ১০০ গজের মধ্যে তামাকজাত পণ্য বিক্রি বন্ধের দাবি জানান। এছাড়া বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মোহা. হেলাল উদ্দীন বিশ্ববিদ্যালয় এলাকার চলমান সড়ক নির্মাণকাজ দ্রুত শেষ করার আহ্বান জানান।
নাগরিকদের দাবির জবাবে প্রশাসক রুকুনোজ্জামান বলেন, সড়ক ও ড্রেন নির্মাণকাজ দ্রুত শেষ করার জন্য সংশ্লিষ্টদের তাগিদ দেওয়া হয়েছে। মাদক ও ছিনতাইয়ের মতো সামাজিক ব্যাধি দূর করতে শুধু প্রশাসন নয়, সচেতন নাগরিক সমাজকেও এগিয়ে আসতে হবে।
তিনি বলেন, একটি পরিচ্ছন্ন ও নিরাপদ ময়মনসিংহ গড়তে সবার সহযোগিতা প্রয়োজন। এজন্য নগরবাসীকে প্রশাসনের পাশে থাকার আহ্বান জানান তিনি।
যে আই