দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

পটুয়াখালী-৪ আসনের সংসদ সদস্য এবিএম মোশাররফ হোসেন বলেছেন, পায়রা বন্দরের ড্রেজিং সমস্যা সমাধান করা গেলে এটি দেশের সবচেয়ে কার্যকর বন্দর হিসেবে গড়ে উঠবে। পায়রা বন্দরকে কার্যকর করতে সরকার সব ধরনের পদক্ষেপ নিচ্ছে।
বুধবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে পটুয়াখালীর পায়রা বন্দরের প্রথম টার্মিনাল পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। এর আগে তিনি বন্দরের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন।
এবিএম মোশাররফ হোসেন বলেন, পায়রা বন্দরের অপারেশনাল কার্যক্রম শুরু হয়েছিল। তবে অন্তর্বর্তী সরকারের সময়ে কিছু সংকটের কারণে কার্যক্রম দ্রুত এগোয়নি। ড্রেজিং ও হপার ড্রেজার কেনার লক্ষ্যে একটি প্রকল্প বাস্তবায়নাধীন রয়েছে। খুব শিগগিরই প্রকল্পটি একনেকের অনুমোদন পাবে বলে আশা প্রকাশ করেন তিনি।
তিনি বলেন, চট্টগ্রাম বন্দরে ব্যাপক চাপ রয়েছে এবং মোংলা বন্দরেও নাব্যতা সংকট রয়েছে। এ অবস্থায় পায়রা বন্দর তুলনামূলকভাবে নিরাপদ। ড্রেজিং সমস্যার সমাধান করা গেলে পায়রা বন্দর দেশের সবচেয়ে কার্যকর বন্দর হিসেবে গড়ে উঠবে।
পরিদর্শনকালে পায়রা বন্দরের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল সৈয়দ সাইফ-উল ইসলাম, কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুজ্জামান, কলাপাড়া উপজেলা বিএনপির সভাপতি হুমায়ুন সিকদারসহ বন্দরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
যে আই