দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

পটুয়াখালীর কলাপাড়ায় ধানখালী এমইউ মাধ্যমিক বিদ্যালয়ের ২৮ শিক্ষার্থী হঠাৎ অসুস্থ হয়ে পড়েছে। তাদের মধ্যে ২৫ জনকে কলাপাড়া উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বুধবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে শ্রেণিকক্ষে পাঠদান চলাকালে এ ঘটনা ঘটে। বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী সানজিদা প্রথমে অসুস্থ হয়ে পড়ে। বিদ্যালয়ের সিঁড়িতে অবস্থানকালে তার প্রচণ্ড শ্বাসকষ্ট শুরু হয়। এরপর একে একে আরও শিক্ষার্থীরা অসুস্থ হয়ে পড়ে।
হাইস্কুল সংলগ্ন প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আসাদুজ্জামান সোহাগ জানান, কয়েকজন অসুস্থ শিক্ষার্থীকে তাৎক্ষণিকভাবে বিদ্যালয় থেকে প্রায় তিন-চার কিলোমিটার দূরে কলেজ বাজারের চিকিৎসকদের কাছে নেওয়া হয়। পরে তাদের দ্রুত কলাপাড়া উপজেলা হাসপাতালে নেওয়া হয়।
বিকেল ৫টা পর্যন্ত অন্তত ২৮ শিক্ষার্থী অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসা নিয়েছে। এর মধ্যে ২৫ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। কয়েকজন শিক্ষার্থী হঠাৎ অচেতন হয়ে পড়ায় অভিভাবকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। সন্তানদের অসুস্থতার খবর পেয়ে অনেক অভিভাবক কান্নায় ভেঙে পড়েন।
সহপাঠীরা জানায়, অসুস্থ হয়ে পড়া শিক্ষার্থীদের অধিকাংশই নবম ও দশম শ্রেণির। একাধিক শিক্ষক জানান, শ্রেণিকক্ষে পাঠদানের মাঝখানে দুপুরের বিরতির সময় একে একে ছাত্রীরা অসুস্থ হতে শুরু করে। এ সময় বিদ্যালয়ের শরীরচর্চা শিক্ষক ইকবাল হোসেনও অসুস্থ হয়ে পড়েন।
কলাপাড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. টেন মং বলেন, চিকিৎসাবিজ্ঞানে এ ধরনের ঘটনাকে ‘মাস সাইকোজেনিক ইলনেস’ বলা হয়। একজনের অসুস্থতা দেখে অন্যজনও অসুস্থ হয়ে পড়তে পারে। মূলত মানসিক প্রভাবের কারণে এমনটি হয়ে থাকে। এতে ভয় পাওয়ার তেমন কিছু নেই। হাসপাতালে সবাইকে সাধ্যমতো যথাযথ চিকিৎসা দেওয়া হচ্ছে। আশা করা হচ্ছে, দ্রুত সবাই সুস্থ হয়ে উঠবে।
যে আই