দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ঝালকাঠির কাঁঠালিয়ায় বিষখালী নদীতে ইলিশ মাছ ধরতে গিয়ে ট্রলার থেকে পড়ে আবদুল মন্নান হাওলাদার (৫৫) নামে এক জেলে নিখোঁজ হয়েছেন।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার আওরাবুনিয়া ইউনিয়নসংলগ্ন বিষখালী নদীতে এ দুর্ঘটনা ঘটে। নিখোঁজ আবদুল মন্নান ওই ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের মৃত আবদুল মজিদ হাওলাদারের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বিকেলে একটি ট্রলার নিয়ে বিষখালী নদীতে ইলিশ মাছ ধরতে যান আবদুল মন্নান। মাছ ধরার একপর্যায়ে অসাবধানতাবশত তিনি ট্রলার থেকে ছিটকে নদীতে পড়ে যান। এ সময় আশপাশে থাকা অন্য ট্রলারের জেলেরা তাঁকে পানিতে পড়ে যেতে দেখে দ্রুত উদ্ধারের চেষ্টা করেন। তবে নদীতে তীব্র স্রোত থাকায় দীর্ঘ সময় খোঁজাখুঁজি করেও তাঁর সন্ধান পাওয়া যায়নি।
আওরাবুনিয়া ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. পনির হাওলাদার বলেন, হঠাৎ করেই আবদুল মন্নান নদীতে পড়ে যান। আশপাশের জেলেরা তাৎক্ষণিকভাবে উদ্ধারের চেষ্টা চালান। তবে দীর্ঘ সময় খোঁজ করেও তাঁকে পাওয়া যায়নি।
কাঁঠালিয়া ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা মো. খলিলুর রহমান বলেন, বিষখালী নদীতে তীব্র স্রোত রয়েছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছেছে। বরিশাল থেকে অভিজ্ঞ ডুবুরি দল রওনা হয়েছে। তারা ঘটনাস্থলে পৌঁছালে নিখোঁজ জেলেকে উদ্ধারে অভিযান শুরু করা হবে।
কাঁঠালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু নাছের রায়হান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ডুবুরি দল পৌঁছানোর পর তাদের সহায়তায় নিখোঁজ জেলেকে উদ্ধারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
যে আই