দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

সরকারি স্কুলে ভর্তি প্রক্রিয়ায় বিদ্যমান লটারি পদ্ধতির পরিবর্তে মেধাভিত্তিক ভর্তি পরীক্ষা ফিরিয়ে আনার দাবিতে ময়মনসিংহে মানববন্ধন করেছেন কয়েক'শ অভিভাবক ও শিশু শিক্ষার্থী।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টায় নগরীর ফিরোজ-জাহাঙ্গীর চত্বরে ঘণ্টাব্যাপী এই মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
সম্প্রতি এ সংক্রান্ত মাউসি’র নতুন খসড়া সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে অবিভাবকরা বলেন, লটারি পদ্ধতি শিক্ষার্থীদের মেধার অবমূল্যায়ন করছে।
আন্দোলনকারীরা বলেন, লটারি পদ্ধতি তাদের সন্তানদের প্রতিযোগিতামূলক মনোভাব থেকে দূরে সরিয়ে দিচ্ছে। বছরের পর বছর পড়াশোনা করেও শুধুমাত্র ভাগ্যের ওপর ভিত্তি করে স্কুলে ভর্তির সুযোগ পাওয়াটা মেধাবী শিক্ষার্থীদের জন্য অবিচার। তাই আগের মতোই ভর্তি পরীক্ষা নেওয়ার দাবি জানান তারা।
আন্দোলনকারীরা আরও বলেন, লটারি পদ্ধতির কারণে সরকারি স্কুলগুলোতে মেধাবীরা বঞ্চিত হচ্ছে এবং পড়াশোনার প্রতি শিক্ষার্থীদের আগ্রহ কমে যাচ্ছে। তাদের অভিযোগ, শিক্ষা বিভাগ কোনো রকম যাচাই-বাছাই ছাড়াই দীর্ঘমেয়াদি এই সিদ্ধান্ত চাপিয়ে দিচ্ছে।
কেএম