দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

কুড়িগ্রামের বিভিন্ন সীমান্তে গত ৪৮ ঘণ্টায় অভিযান চালিয়ে প্রায় ১৬ লাখ ৩৪ হাজার টাকার মাদকদ্রব্য ও চোরাচালানি পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
সোমবার (২৮ সেপ্টেম্বর) কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সীমান্তের বিভিন্ন দায়িত্বপূর্ণ এলাকায় ধারাবাহিক বিশেষ অভিযান চালিয়ে ভারতীয় মদ, প্রসাধনী, গবাদিপশুসহ বিভিন্ন ধরনের চোরাচালানি পণ্য জব্দ করা হয়েছে। জব্দ করা পণ্যের মোট সিজার মূল্য ১৬ লাখ ৩৪ হাজার ১৫০ টাকা।
কুড়িগ্রাম ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাহবুব-উল-হক বলেন, সীমান্তে মাদক, চোরাচালান ও সব ধরনের সীমান্ত অপরাধের বিরুদ্ধে বিজিবি কঠোর অবস্থানে রয়েছে। সীমান্ত নিরাপত্তা নিশ্চিত এবং চোরাকারবারিদের অপতৎপরতা প্রতিহত করতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
যে আই