দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

‘করলে সঞ্চয় ২০০ টাকা, সরকার দেবে ৪০০ টাকা’ প্রতিপাদ্যে পটুয়াখালীর কলাপাড়ায় বাল্যবিবাহ প্রতিরোধ ও কিশোরীদের সচেতনতা বৃদ্ধিতে অভিভাবক ও কিশোরীদের নিয়ে সচেতনতামূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় উপজেলার মহিপুর কো-অপারেটিভ মাধ্যমিক বিদ্যালয়ে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের (বিআরডিবি) উদ্যোগে ‘দরিদ্র মহিলাদের জন্য সমন্বিত পল্লী কর্মসংস্থান সহায়তা প্রকল্প (ইরেসপো)-দ্বিতীয় পর্যায়’-এর আওতায় এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
প্রশিক্ষণে বাল্যবিবাহের ক্ষতিকর দিক, কিশোরীদের শিক্ষা অব্যাহত রাখা, সঞ্চয়ের গুরুত্ব ও নারীর আর্থিক সক্ষমতা বৃদ্ধিসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়। এ সময় শিক্ষার্থীদের হাতে প্রণোদনার চেক, ১০০ শিক্ষার্থীর মধ্যে স্যানিটারি ন্যাপকিন, ছাতা, খাতা-কলম ও গাছের চারা বিতরণ করা হয়।
কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আরিফুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় প্রশিক্ষণবিষয়ক সম্পাদক ও পটুয়াখালী-৪ আসনের সংসদ সদস্য আলহাজ এবিএম মোশাররফ হোসেন। বিশেষ অতিথি ছিলেন পটুয়াখালী জেলা পরিষদের প্রশাসক স্নেহাংশু সরকার কুট্টি এবং বিআরডিবি পটুয়াখালীর উপপরিচালক মো. হাসানুল হক মোল্লা। এ ছাড়া বিদ্যালয়ের সভাপতি, শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে এবিএম মোশাররফ হোসেন বলেন, বাল্যবিবাহ একটি মেয়ের শিক্ষা, স্বপ্ন ও ভবিষ্যৎকে বাধাগ্রস্ত করে। তাই বাল্যবিবাহ প্রতিরোধে সবাইকে এগিয়ে আসতে হবে। মেয়েদের বোঝা মনে না করে শিক্ষিত ও দক্ষ করে গড়ে তুলতে অভিভাবকদের প্রতি আহ্বান জানান তিনি।
তিনি আরও বলেন, সবাই নিজ নিজ জায়গা থেকে দায়িত্ব পালন করলে কুয়াকাটাকে বাল্যবিবাহমুক্ত ও সচেতন সমাজ হিসেবে গড়ে তোলা সম্ভব। পাশাপাশি সঞ্চয়ের অভ্যাস গড়ে তোলা, নারীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করা এবং বাল্যবিবাহ প্রতিরোধে পরিবার ও সমাজের সচেতনতা বাড়াতে এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
যে আই