• লাইভ টিভি
  • ফিফা বিশ্বকাপ ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • সারাদেশ
  • বরিশাল
  • পটুয়াখালী

বাউফলে হত্যা মামলায় স্বামী-স্ত্রীর দণ্ড, একজনের যাবজ্জীবন

পটুয়াখালী প্রতিনিধি
  ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১৭:০০

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
ছবি : দেশ টিভি
ছবি : দেশ টিভি

পটুয়াখালীর বাউফলে পারিবারিক বিরোধের জেরে রানী বেগম নামে এক নারীকে কুপিয়ে হত্যার মামলায় হালিম রাড়ী (৪৮) নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই মামলায় তার স্ত্রী পুষ্প বেগমকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

রোববার (২৭ সেপ্টেম্বর) পটুয়াখালীর সিনিয়র জেলা ও দায়রা জজ মো. শহিদুল্লাহ এ রায় ঘোষণা করেন।

মামলা সূত্রে জানা যায়, ২০২০ সালের ১২ ডিসেম্বর বাউফল উপজেলার মধ্য কেশবপুর এলাকার ২ নম্বর ওয়ার্ডে আবুল কাশেম রাড়ীর বাড়ির সামনে পারিবারিক বিরোধকে কেন্দ্র করে রানী বেগমের ওপর হামলা হয়। মামলার অভিযোগ অনুযায়ী, হালিম রাড়ী ও পুষ্প বেগম দা দিয়ে রানী বেগমকে কুপিয়ে গুরুতর জখম করেন। পরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এ ঘটনায় নিহতের স্বামী আবুল হোসেন বাদী হয়ে ২০২০ সালের ডিসেম্বর মাসে বাউফল থানায় মামলা করেন। তদন্ত শেষে ২০২১ সালের ৪ এপ্রিল আদালতে অভিযোগপত্র দাখিল করে পুলিশ।

মামলার বিচার চলাকালে রাষ্ট্রপক্ষ বাদী, তদন্ত কর্মকর্তা ও চিকিৎসকসহ মোট ১৭ জন সাক্ষীকে আদালতে উপস্থাপন করে। উভয় পক্ষের সাক্ষ্যগ্রহণ ও জেরা শেষে যুক্তিতর্ক শুনানি সম্পন্ন হলে রায়ের জন্য দিন ধার্য করেন আদালত।

রায়ে দণ্ডবিধির ৩০৪ ধারায় হালিম রাড়ীকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডের পাশাপাশি ২০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়। অর্থদণ্ড অনাদায়ে তাকে আরও ছয় মাসের সশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।

একই ধারায় পুষ্প বেগমকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। অর্থদণ্ড অনাদায়ে তাকে আরও তিন মাসের সশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে। দীর্ঘদিন ধরে পলাতক থাকায় গ্রেপ্তারের পর থেকে তার সাজা কার্যকর হবে বলে রায়ে উল্লেখ করেন আদালত।

মামলার দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে প্রায় পাঁচ বছর পর এ রায় ঘোষণা করা হলো। হালিম রাড়ী দীর্ঘদিন পলাতক থাকার পর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে গ্রেপ্তার হন। বর্তমানে তিনি কারাগারে রয়েছেন এবং রায় ঘোষণার সময় তাকে আদালতে হাজির করা হয়। তবে পুষ্প বেগম এখনো পলাতক।

আরও পড়ুন

পটিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে টাইলস মিস্ত্রির মৃত্যু

সুপারিশ পেয়েও নিয়োগপত্র নেই, শিক্ষামন্ত্রীর কাছে গাইবান্ধার ৪১ প্রার্থীর স্মারকলিপি

গভীর সমুদ্রে ট্রলারডুবি, ১৫ জেলে জীবিত উদ্ধার

রাষ্ট্রপক্ষের পাবলিক প্রসিকিউটর (পিপি) মুজিবুর রহমান টোটন বলেন, দীর্ঘদিন বিচারহীনতার যে সংস্কৃতি ছিল, তার মধ্যেও এই মামলায় ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয়েছে। সুষ্ঠু বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে মামলাটি নিষ্পত্তি হয়েছে। বিচারাধীন অন্যান্য মামলাগুলোও দ্রুত নিষ্পত্তির প্রত্যাশা করেন তিনি।

আসামিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট রেজাউল করিম বলেন, মামলাটি প্রথমে দণ্ডবিধির ৩০২ ধারায় ছিল। তিনি শেষ পর্যায়ে স্টেট ডিফেন্স হিসেবে আসামিপক্ষে আইনজীবী হিসেবে নিয়োজিত হন। আদালতে আসামিদের নির্দোষ প্রমাণের জন্য সর্বোচ্চ চেষ্টা করেছেন। পরে আদালত ৩০৪ ধারায় একজনকে যাবজ্জীবন এবং অপরজনকে ১০ বছরের কারাদণ্ড দিয়েছেন।

এমএস/

  • পটুয়াখালী
এ সম্পর্কিত আরও খবর
পটুয়াখালীতে চাঁদাবাজির মামলায় দুই সাংবাদিক কারাগারে
পটুয়াখালীতে চাঁদাবাজির মামলায় দুই সাংবাদিক কারাগারে
রাঙ্গাবালীতে বজ্রপাতে নৌকায় বসে থাকা ব্যক্তির মৃত্যু
রাঙ্গাবালীতে বজ্রপাতে নৌকায় বসে থাকা ব্যক্তির মৃত্যু
দুমকিতে মসজিদের মুয়াজ্জিনের মরদেহ উদ্ধার, মৃত্যুর কারণ নিয়ে রহস্য
দুমকিতে মসজিদের মুয়াজ্জিনের মরদেহ উদ্ধার, মৃত্যুর কারণ নিয়ে রহস্য
পটুয়াখালীর রাঙ্গাবালীতে শিক্ষার্থীদের দিয়ে এইচএসসি উত্তরপত্রের কাজ, শিক্ষক সাময়িক বরখাস্ত
পটুয়াখালীর রাঙ্গাবালীতে শিক্ষার্থীদের দিয়ে এইচএসসি উত্তরপত্রের কাজ, শিক্ষক সাময়িক বরখাস্ত
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
X