দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ভবিষ্যৎ প্রজন্মের কথা চিন্তা করে এখন থেকেই কাজ করার আহ্বান জানিয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব ও পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি।
শনিবার (২৬ সেপ্টেম্বর) সকালে লক্ষ্মীপুর সরকারি কলেজ মিলনায়তনে স্কাউট সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেন, শুধু নিজের জন্য চিন্তা করলে ভবিষ্যৎ প্রজন্ম আমাদের সম্মান ও শ্রদ্ধা করবে না। শিক্ষার সঙ্গে শৃঙ্খলা ও পরিচ্ছন্নতার বিষয়টি জড়িত। শুধু পুঁথিগত শিক্ষায় শিক্ষিত হলেই হবে না। শিক্ষা মানুষের চিন্তাশক্তির বিকাশ ঘটায় এবং সত্য-মিথ্যার পার্থক্য বুঝতে শেখায়। মানবিক কল্যাণে কী করতে হবে, শিক্ষার মাধ্যমে সেটিও জানা যায়।
তিনি বলেন, নৈতিক শিক্ষা ছাড়া পুঁথিগত বিদ্যা অনেক সময় ভয়ংকর হয়ে উঠতে পারে। তাই শিক্ষার পাশাপাশি চরিত্র ও নৈতিকতাকে গুরুত্ব দিতে হবে। স্কাউটের সঙ্গে যুক্তদেরও শিক্ষার পাশাপাশি শৃঙ্খলা ও নৈতিকতার প্রতি গুরুত্ব দিতে হবে। সমাজের সর্বত্র স্কাউটের কার্যক্রমকে অগ্রাধিকার দেওয়া উচিত।
তরুণদের রাজনীতির পাশাপাশি সামাজিক, ধর্মীয়, খেলাধুলা ও মানবিক কর্মকাণ্ডে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, বর্তমানে মাদকের বিস্তার বেড়েছে। তরুণ প্রজন্মকে মাদকের হাত থেকে কীভাবে রক্ষা করা যায়, সেটিই এখন গুরুত্বপূর্ণ বিষয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুরের পুলিশ সুপার মো. আবু তারেক, সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. ইউসুফ, সাবেক অধ্যক্ষ অধ্যাপক মুহাম্মদ মঞ্জুরুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক সম্রাট খীসা, সাবেক অধ্যক্ষ অধ্যাপক মো. মাঈন উদ্দিন পাঠানসহ অনেকে।
যে আই