দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ময়মনসিংহে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সাইকেল র্যালি ও পালাগানের আয়োজন করা হয়েছে।
শনিবার (২৬ সেপ্টেম্বর) সকালে ময়মনসিংহ সিটি করপোরেশনের আয়োজনে নগরীর জয়নুল উদ্যানের বৈশাখী মঞ্চ থেকে র্যালিটি শুরু হয়। এতে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ছয় শতাধিক শিক্ষার্থী সাইকেল নিয়ে অংশ নেয়।
র্যালিটি টাউন হল, নতুন বাজার মোড়, চরপাড়া মোড় ও রেলির মোড় হয়ে জিরোপয়েন্ট দিয়ে টাউন হলে গিয়ে শেষ হয়।
সিটি করপোরেশনের প্রশাসক মো. রোকনুজ্জামান রোকন বলেন, ডেঙ্গু প্রতিরোধে মানুষকে বিভিন্নভাবে সচেতন করার অংশ হিসেবে এ সাইকেল র্যালির আয়োজন করা হয়েছে।
র্যালিতে বিভাগীয় কমিশনার এসএম হুমায়ূন কবির সরকার, জেলা প্রশাসক সাইফুর রহমানসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা অংশ নেন।
এ ছাড়া খোলা পিকআপে পালাগানের শিল্পীরা র্যালিতে অংশ নেন। গানের মাধ্যমে ডেঙ্গু প্রতিরোধ ও সচেতনতার বিভিন্ন বার্তা তুলে ধরেন তারা।
যে আই